ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযান, ৩ লাখ ৬৪ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ মাত্র ২০ মিনিটে তিন প্রাণ রক্ষা, প্রশংসায় ভাসছেন ভেড়ামারা থানার ওসি শামীম শেখ স্কুলছাত্রী কে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন অটোচালক সুমন নতুন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত তিস্তা চরাঞ্চলের কৃষক সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে দুই মাদক কারবারি ও ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার ভেড়ামারায় আবু হাজী জহির উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী ‎ রানীনগরে ইসলামী ব্যাংকের টাকা ছিনতাই নাটকের রহস্য উন্মোচন গ্রেফতার ৬ সিলেটস্থ তাহিরপুর সমিতির কমিটি গঠন ভেড়ামারায় জমি নিয়ে বিরোধে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ ‎ ভেড়ামারায় অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ফার্মেসীকে জরিমানা

মহান বিজয় দিবস উপলক্ষে দৌলতপুরের খলিসাকুন্ডিতে বিজয় কনসার্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডিতে বিজয় কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে খলিসাকুন্ডি হাইস্কুল মাঠে বিশ্বাস ইমপ্রেস এন্ড এগ্রো লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও খলিসাকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নূর বিশ্বাস (বিদ্যুৎ) এর উদ্যোগে এ বিজয় কনসার্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিলো “মাদক কে না বলুন মাদক মুক্ত খলিসাকুন্ডি চাই”। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো.আজিজুল হক।

প্রধান অতিথির বক্তব্যে আজিজুল হক বলেন, যারা মাদক সেবন করেন তারা দেশ ও জাতির শক্রু তাই সমাজে তাদের কোন ঠাই নেই। এসময় খলিসাকুন্ডি ইউনিয়নকে মাদকমুক্ত করার আশ্বাস দেন তিনি ।এসময় এলাকাবাসীকে তিনি আরো বলেন যেখানে যারা মাদক ব্যবসায়ীদের খোঁজ পাবেন তাদেরকে আইনের কাছে সোর্পদ করবেন।

১৩নং খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খলিসাকুন্ডি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সাবেক সদস্য ড.মো. মোফাজ্জেল হক, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. সাইফুর রহমান সুমন, কুষ্টিয়া জেলা আওয়ামী যুবলীগের সাবেক সদস্য মো.রিয়াজ মালিথা, সদরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ রহুল আমিন, ইউপি সদস্য শরিফুল ইসলাম সহ আরো অনেকে। অনুষ্ঠানের শুরুতে করোনা সতর্কতায় ফ্রি মাক্স বিতরণ করা হয়।অনুষ্ঠানে দর্শকদের উদ্দেশ্যে গান পরিবেশন করেন এনেক্স ব্যান্ড এর শিল্পীরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযান, ৩ লাখ ৬৪ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ

মহান বিজয় দিবস উপলক্ষে দৌলতপুরের খলিসাকুন্ডিতে বিজয় কনসার্ট অনুষ্ঠিত

আপডেট টাইম : ১০:৩৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০