ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নওগাঁয় বৈদ্যুতিক পোল অপসারণ না করার কারণে থমকে আছে আঞ্চলিক সড়কের উন্নয়ন কাজ ঘোড়াঘাটে ৩২ বছরের পুরোনো এক্স-রে মেশিনে চলছে চিকিৎসাসেবা, রোগীদের চরম ভোগান্তি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম (জামায়াত থেকে বহিষ্কৃত)-এর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন (১৯) আত্মহত্যা করেছেন। ভেড়ামারায় তরুণীকে অপহরণ ও ধর্ষণের পর হত্যার অভিযোগ, সাবেক স্বামী আটক টাঙ্গাইলে মরহুম ফরিদ সিকদার সৃতি ফুটবল ফুটবল টুর্নামেন্ট ২০২৬ আয়োজিত বিশেষ অভিযানে ২ মামলার আসামি গ্রেপ্তার, আদালতে পাঠাল পাটকেলঘাটা থানা পুলিশ নাগরপুরে ১২০ পিচ ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার তানোর-রাজশাহী সড়ক যেন মৃত্যুপুরী; কনক্রিট রাস্তার ফাটল ধরায় বন্ধ রয়েছে নির্মান কাজ দৌলতপুরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, তিন যুবক আটক পাওনা টাকা চাওয়ায় বাবা-ছেলে আহত

মাদক ও বিপুল পরিমাণ চোরাচালান পণ্যসহ বিজিবি’র হাতে গ্রেফতার-২

মোঃ জমির হোসেন, বেনাপোল প্রতিনিধি : যশোর জেলার বেনাপোল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, ভারতীয় কসমেটিকস, শাড়ি এবং অন্যান্য চোরাচালান পণ্যসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ লক্ষ ১০ হাজার ৫৪০ টাকা।

​সোমবার (১৭ আগস্ট) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল, বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি’র টহলদলের যৌথ মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে এই সাফল্য আসে।
​বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। আসামীদ্বয় হলো:
১. মো. শরিফুল ইসলাম (২৮), পিতা: মৃত রেজাউল ইসলাম, গ্রাম: গাজীপুর, থানা: বেনাপোল পোর্ট, জেলা: যশোর।
২. মো. আ. আজিজ (৪৫), পিতা: মৃত আ. খালেক, গ্রাম: বেলেবটতলা, থানা: ঝিকরগাছা, জেলা: যশোর।

​অভিযানে আসামিদের কাছ থেকে ১৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ০৪ কেজি গাঁজা এবং ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়। এছাড়া বিপুল পরিমাণ চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ৭৯টি ভারতীয় শাড়ী, ০২টি কম্বল, ৩.৫ কেজি জিরা, ১০ কেজি ফুসকা এবং ২৫৮টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী। তল্লাশিকালে তাদের কাছ থেকে নগদ ৬৪০/- টাকাও উদ্ধার করা হয়।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় বৈদ্যুতিক পোল অপসারণ না করার কারণে থমকে আছে আঞ্চলিক সড়কের উন্নয়ন কাজ

মাদক ও বিপুল পরিমাণ চোরাচালান পণ্যসহ বিজিবি’র হাতে গ্রেফতার-২

আপডেট টাইম : ০৬:৪২:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬