ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ফিরোজ কবির ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চলছে অনলাইন প্রতারণা, প্রতারণার শিকার হয়েছে কম্বোডিয়া হাজারো প্রবাসী ​মা-চাচির ঝগড়ার বলি আড়াই বছরের নুজাইফা, হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে চাচি রাজশাহীতে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ’৯২ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বাংলাদেশের সবার জন্য -জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে কঠোর নজরদারি, গৌরনদীতে পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ঘোড়াঘাটে পল্লী বিকাশ সহায়ক সংস্থার আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ লালপুরে সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ায় কৃষকের প্রতিবাদ, নির্মম পিটুনিতে ৬ দিন পর মৃত্যু” বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

সড়ক দূর্ঘটনায় নিহতদের পরিবারে আর্থিক অনুদান প্রদান

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ একটি সড়ক দুর্ঘটনা সারা জীবনের কান্না। গতকাল দূর্ঘটনায় একই পরিবারের ৫ জন মৃত্যুবরণ করলে পরিবারের অন্যদের বেঁচে থাকার অবলম্বন বলে কিছু থাকেনা। তাই টাঙ্গাইলের জেলা প্রশাসক ডিসি এর পক্ষ থেকে নিহতদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদান তুলে দেয়া হয়। নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের চাষাভাদ্রা গ্রামের ঝর্ণা বৈদ্য তেমনই এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় স্বামী, শ্বাশুড়ি, পুত্র, পুত্রবধূ, নাতনি হারিয়ে দিশেহারা।

গতকাল মানিকগঞ্জের দৌলতপুরে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারানো ৬ জনের পরিবারকে এবং আজকের সড়ক দূর্ঘটনায় প্রাণ হারানো সিএনজি চালক সেন্টু মন্ডলের পরিবারকে জেলা প্রশাসন টাঙ্গাইলের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম। এ সময় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাননীয় প্রধানমন্ত্রীর সামাজিক সুরক্ষা কার্যক্রম (বিধবা ভাতা, ভিজিডি ইত্যাদি) এর আওতায় নিয়ে আসার জন্য নাগরপুর উপজেলা প্রশাসনকে নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা দিলীপ কুমার সাহা, ভাদ্রা ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান। পরে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আজকের সড়ক দুর্ঘটনায় আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন।

এ প্রসংঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম বলেন, প্রশাসন জনগণের বিপদে-আপদে সার্বক্ষণিক পাশে আছে। লাইসেন্স ও রেজিষ্টেসন ছাড়া গাড়ি চালানো দন্ডনীয় অপরাধ। নিজে সচেতন হোন, অন্যদের সচেতন করুন। সড়ক দুর্ঘটনা থেকে নিজেকে অপরকে নিরাপদে রাখুন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ফিরোজ কবির ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সড়ক দূর্ঘটনায় নিহতদের পরিবারে আর্থিক অনুদান প্রদান

আপডেট টাইম : ০৮:০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০