ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

এনসিপি’র ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পেলেন জান্নাতুল ফেরদাউস টনি

হেলাল মজুমদার কুষ্টিয়া আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মনোনয়ন পেয়েছেন জান্নাতুল ফেরদাউস টনি। তিনি কুষ্টিয়া জেলা এনসিপি’র প্রধান সমন্বয়কারী। স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি সমর্থিত প্রথম ধাপে ১০০ জন উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে কুষ্টিয়া জেলার ভেড়ামারা ও কুমারখালী উপজেলার প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। কুমারখালী থেকে এডভোকেট আবুল হাশিম বাদশাকে মনোনীত করা হয়েছে। তিনি কুমারখালী উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী। গতকাল (১০ মে) দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তালিকা প্রকাশ করা হয়। এসময় স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কুষ্টিয়া জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদাউস টনি বলেন, আগামী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে সারা বাংলাদেশ এনসিপি প্রতিদ্বন্দিতা করবে। এটা জোটবদ্ধ হবে, না একক ভাবে হবে এটা কেন্দ্রীয় সিদ্ধান্ত। তবে আমরা আমাদের নিজেদের মত প্রস্তুতি নিচ্ছি। কেন্দ্রীয়ভাবে কুষ্টিয়া জেলার ভেড়ামারা ও কুমারখালী এই দুটি উপজেলায় প্রার্থীদের নাম ঘোষণা করেছে। পর্যায়ক্রমে অন্যান্য উপজেলাগুলোতে এই ঘোষণা আসবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

এনসিপি’র ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পেলেন জান্নাতুল ফেরদাউস টনি

আপডেট টাইম : ১০:২৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬