ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

কুষ্টিয়ায় শুরু হলো ‘Kushtia Youth Climate Summit 3.0’

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তরুণদের অংশগ্রহণ ও নেতৃত্ব বিকাশে কুষ্টিয়ায় উদ্বোধন করা হয়েছে “Kushtia Youth Climate Summit (KYCS) 3.0”। রিনিউ আর্থ ও সিক্ত বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে সহযোগিতা করছে Center for Climate Change and Environmental Research (C3ER), BRAC University এবং SETU NGO।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ স্বেচ্ছাসেবক, পরিবেশকর্মী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বলেন, জলবায়ু সংকট এখন বৈশ্বিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এ সংকট মোকাবেলায় তরুণ সমাজকে আরও সচেতন ও কার্যকর ভূমিকা রাখতে হবে।

আয়োজকরা জানান, “KYCS 3.0” কেবল একটি সম্মেলন নয়; এটি তরুণদের জন্য একটি দীর্ঘমেয়াদি প্ল্যাটফর্ম। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে জলবায়ু সচেতনতা বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং উদ্ভাবনী উদ্যোগ গ্রহণে তরুণদের সম্পৃক্ত করা হবে। সম্মেলনের অংশ হিসেবে বিভিন্ন স্কুল-কলেজে সচেতনতামূলক ক্যাম্পেইন, আলোচনা সভা ও অংশগ্রহণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মোল্লা মো. রুহুল আমিন, আমলা সরকারি কলেজের অধ্যক্ষ ড. নাজিম সুলতান, জেলা শিক্ষা অফিসার মো. ইউনুস আলী, পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়ার উপপরিচালক মো. এমদাদুল হক, C3ER, BRAC University-এর ডেপুটি ডিরেক্টর রউফা খানম এবং SETU NGO-এর সিনিয়র ম্যানেজার সঞ্জয় কুমার বিশ্বাস।
সভায় সভাপতিত্ব করেন সিক্ত বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. মাহবুল আলম তামিম এবং রিনিউ আর্থের প্রতিষ্ঠাতা মো. প্রত্যয় বিন শাফী।

বক্তারা পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন ও জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন, এই আয়োজন ভবিষ্যতে দেশের তরুণদের জন্য একটি কার্যকর ও অনুপ্রেরণামূলক প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

কুষ্টিয়ায় শুরু হলো ‘Kushtia Youth Climate Summit 3.0’

আপডেট টাইম : ১০:২০:০৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬