ঢাকা ১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯ লাখ ১৮ হাজার টাকার ভারতীয় মদ ও নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে প্রায় ৯ লাখ ১৮ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ ও নেশাজাতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (১১ জুলাই) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে গত ১০ জুলাই ভোর ৪টা ৪০ মিনিটে মথুরাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মথুরাপুর মাঠে বিজিবির একটি টহল দল অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৬ বোতল মদ ও ২ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ৯ হাজার টাকা।

এ ছাড়া ১১ জুলাই ভোর ৪টা ১৫ মিনিটে শুভরাজপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বাঙ্গালপাড়া এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৬ বোতল মদ ও ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। এ চালানের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৯ হাজার টাকা।

বিজিবি জানায়, দুটি অভিযানে সর্বমোট ১২ বোতল ভারতীয় মদ ও ৩ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার মোট আনুমানিক সিজার মূল্য ৯ লাখ ১৮ হাজার টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯ লাখ ১৮ হাজার টাকার ভারতীয় মদ ও নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

আপডেট টাইম : ১২:৩৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬