ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় তরুণীকে অপহরণ ও ধর্ষণের পর হত্যার অভিযোগ, সাবেক স্বামী আটক টাঙ্গাইলে মরহুম ফরিদ সিকদার সৃতি ফুটবল ফুটবল টুর্নামেন্ট ২০২৬ আয়োজিত বিশেষ অভিযানে ২ মামলার আসামি গ্রেপ্তার, আদালতে পাঠাল পাটকেলঘাটা থানা পুলিশ নাগরপুরে ১২০ পিচ ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার তানোর-রাজশাহী সড়ক যেন মৃত্যুপুরী; কনক্রিট রাস্তার ফাটল ধরায় বন্ধ রয়েছে নির্মান কাজ দৌলতপুরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, তিন যুবক আটক পাওনা টাকা চাওয়ায় বাবা-ছেলে আহত বাজারে অগ্নিকাণ্ডে ৩ দোকানে সোয়া কোটি টাকার ক্ষতি নাগরপুরে নবগঠিত ম্যানেজিং কমেটির  পরিচিতি সভা অনুষ্ঠিত  সাগর-রুনির হত্যার বিচার ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

গৌরনদীতে ‘কুতুবপুর স্বনির্ভর খাল’ পুনঃখনন কাজের জমকালো উদ্বোধন

গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলায় ‘কুতুবপুর স্বনির্ভর খাল’ পুনঃখনন কাজের জমকালো উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকাল ১০টায় উপজেলার কুতুবপুর এলাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে এ জনকল্যাণমূলক কর্মসূচির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জননেতা জহির উদ্দিন স্বপন। অনুষ্ঠানে বক্তারা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত কুতুবপুরের স্বনির্ভর খাল পুনঃখননের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে।

উদ্বোধনী বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, “শহীদ জিয়ার স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে এই খাল পুনঃখনন কর্মসূচি কৃষকদের মুখে হাসি ফোটাবে এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. খাইরুল আলম সুমন, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিএডিসি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ কর্মসূচির মাধ্যমে এলাকার কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় তরুণীকে অপহরণ ও ধর্ষণের পর হত্যার অভিযোগ, সাবেক স্বামী আটক

গৌরনদীতে ‘কুতুবপুর স্বনির্ভর খাল’ পুনঃখনন কাজের জমকালো উদ্বোধন

আপডেট টাইম : ০৩:৫৮:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬