ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মান্দায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই এর অভিযোগে ৩ প্রতারক আটক সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন ভেড়ামারায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ধরমপুরে জমকালো আয়োজনে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্ণামেন্টে চারঘাটের আক্রমণ ঠেকিয়ে পুঠিয়ার জয় কুষ্টিয়ায় এডুকেয়ারে স্কাউট ইউনিট পরিদর্শন, চারা বিতরণ ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ ফুলবাড়ীর দিকে তাকালেই তারা কয়লা ছাড়া কিছুই দেখে না -অধ্যাপক আনু মুহাম্মদ তানোরকে ৩-২ গোলে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপে দুর্গাপুরের জয় দশমিনায় সচেতন নাগরিক সমাজপর উদ্যোগে মাদক ও সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ। থানা ঘেরাও এর ঘোষনা

জাতীয় স্বীকৃতির পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ তালবাড়ীয়া কালিদাসপুর বিদ্যালয়ের

জিল্লুর রহমান, ডেইলি নিউজ বাংলা ডেক্সঃ  কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের তালবাড়ীয়া কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও একদল শিক্ষার্থী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বিদ্যালয়টি কুষ্টিয়া জেলার সেরা সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হওয়ায় এ স্বীকৃতির অংশ হিসেবে তারা এ সুযোগ পান।

বুধবার (৮ জুলাই) বিকেলে জাতীয় সংসদের অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের লেখাপড়ার খোঁজখবর নেন।

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে অবদান রাখতে নিজেদের দক্ষ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি পাঠ্য শিক্ষার পাশাপাশি শারীরিক শিক্ষা, শিল্প ও সংস্কৃতি চর্চার ওপরও গুরুত্বারোপ করেন এবং এসব কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

জানা গেছে, কুষ্টিয়া জেলার সেরা সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হওয়ায় তালবাড়ীয়া কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়া স্যার এবং একদল শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা পদক অর্জন করেন। এই অর্জনের স্বীকৃতিস্বরূপ তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ লাভ করেন।

বিএনপি সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের জাতীয় সংসদের অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জেলার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে তালবাড়ীয়া কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিনিধিদলও জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন।

স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, জেলার সেরা বিদ্যালয় হিসেবে এই স্বীকৃতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ দৌলতপুরবাসীর জন্য একটি গৌরবময় অর্জন।

Tag :
জনপ্রিয় সংবাদ

মান্দায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই এর অভিযোগে ৩ প্রতারক আটক

জাতীয় স্বীকৃতির পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ তালবাড়ীয়া কালিদাসপুর বিদ্যালয়ের

আপডেট টাইম : ০৮:০০:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬