ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শীতের বাজারে লাল শাকের কদর বেড়েছে: ১০ টাকার শাকে লুকিয়ে আছে সুস্থ থাকার রহস্য হিজরার ঝুলন্ত ম*র*দেহ উদ্ধার পরিবার লা*শ নিতে অস্বীকৃতি, বাঘায় নকল ওষুধের কারখানায় অভিযান, এক লাখ টাকা জরিমানা ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে খলিসাকুন্ডি ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা ছাতারপাড়াতে প্রধানমন্ত্রী গোল্ডকাপ:টাইব্রেকারের রোমাঞ্চকর লড়াইয়ে নওদাআজমপুরকে হারিয়ে গাছেরদাইড় ফুটবল একাদশের দুর্দান্ত জয়। স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন কুষ্টিয়ার ১১৭ সদস্যের নতুন কমিটি অনুমোদন শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবির চতুর্থ দিন, অফিস সাধারণ ছুটি, গ্রেফতার হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা ভেড়ামারায় নদীভাঙন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৫০ পানচাষীকে বিনামূল্যে চাল বিতরণ সবুজকলি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জীবিকার তাগিদে চুড়ি বিক্রির পেশা বেছে নেন অপ্সরা সুহি

অপ্সরা সুহি, বাবা-মা মারা যাওয়ার পর জীবিকার তাগিদে চুড়ি বিক্রির পেশা বেছে নেন অপ্সরা সুহি। ঢাকার রাজপথই তার ব্যবসার একমাত্র পথ। হরেক রকম, বাহারী রঙের সব চুড়ি নিয়ে পথের ধারে বসে থাকতেও দেখা যায় তাকে। এখান থেকে যা আয় হয় তার নির্দিষ্ট একটি অংশ ব্যয় করে গরীব-দুঃখী ও পথশিশুদের জন্য।

চলার পথে হঠাৎ এক বাঁকে তার জীবন পরিবর্তনের হাতছানি দেয় শুভ নামের এক ধর্ণাঢ্য যুবক। সুহি তাকে ফিরিয়ে দেয়। এখানেই গল্পটা শেষ হলে ভালো হত। কিন্তু গল্পের প্রয়োজনে এগিয়ে যেতে হয় আরও অনেক পথ। আসন্ন কোরবানির ঈদে এমনি জীবনঘনিষ্ঠ গল্পের নাটক নিয়ে অন্তর্জালে হাজির থাকবেন অভিনেত্রী অপ্সরা সুহি। নাটকটির নাম ‘চুড়িওয়ালী’।

প্রকৃতি এন্টারটেইনমেন্ট এর ব্যানারে নির্মিত নাটকটি পরিচালনা করেছেন নাট্যনির্মাতা জিএম সৈকত। এখানে শুধু চুড়িওয়ালী নয়, একজন সংগ্রামী নারীর চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলেছেন এই অভিনেত্রী।

এ প্রসঙ্গে অপ্সরা সুহি বলেন, ‘গতানুগতিকের বাইরের একটি গল্প চুড়িওয়ালী। আমার প্রথম শুটিং ছিল বেইলি রোডে। সাধারণ পোষাকে, রোদে পোড়া, কালো চেহারার মেকআপ নিয়ে চুড়ির ঝুড়ি সাজিয়ে যখন চুড়ি বিক্রির শুটিং করছিলাম অনেকে আমাকে সত্যিকারের চুড়িওয়ালী মনে করেছিল। ব্যাপারটি সত্যি অনেক ভালো লেগেছে। এমন একটি চরিত্রে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।‘

Tag :
জনপ্রিয় সংবাদ

শীতের বাজারে লাল শাকের কদর বেড়েছে: ১০ টাকার শাকে লুকিয়ে আছে সুস্থ থাকার রহস্য

জীবিকার তাগিদে চুড়ি বিক্রির পেশা বেছে নেন অপ্সরা সুহি

আপডেট টাইম : ০৮:৩৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১