ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

জুলাই মাসের শেষ সপ্তাহে হতে পারে এসএসসি পরীক্ষা

নিউজ বাংলা ডেস্কঃ  বন্যার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী জুলাই মাসের শেষ সপ্তাহে শুরু হতে পারে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক। এছাড়া ঈদুল আজহার পরপরই নতুন করে পরীক্ষার রুটিন প্রকাশের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।
বুধবার (২২ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এমন সিদ্ধান্ত হয় বলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান আবু বকর ছিদ্দীক।

তিনি বলেন, দেশে সার্বিক বন্যার কারণে ঈদের আগে পরীক্ষা নেয়া যাবে না। ঈদের পর পরীক্ষা নিতে হবে। আর এসএসসি পরীক্ষা পিছিয়ে যাওয়ার কারণে এইচএসসি পরীক্ষাও পিছিয়ে যাবে।

সভায় উপস্থিত এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান, ঈদের আগেই বন্যার পানি নেমে যেতে পারে। আগামী ১৭ জুলাই ঈদের ছুটি শেষ হবে। এর এক বা দুদিন পর এসএসসি-সমমানের পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করা হবে। রুটিন প্রকাশের সাতদিন পর পরীক্ষা শুরু হবে।

এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষা গত ১৯ জুন সারা দেশে শুরু হওয়ার কথা ছিল। নির্ধারিত সূচি অনুযায়ী এসএসসি পরীক্ষা শেষ হতো ৬ জুলাই। কিন্তু দেশে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় গত ১৭ জুন সব শিক্ষাবোর্ডের এসএসসি জেনারেল, এসএসসি ভোকেশনাল এবং দাখিল পরীক্ষা স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়।

জানা গেছে, চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী অংশ নেবে। সাধারণ ৯টি বোর্ডের অধীনে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন পরীক্ষার্থী রয়েছে। এর বাইরে দাখিলে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালে ১ লাখ ৬৩ হাজার ৬৬২ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

জুলাই মাসের শেষ সপ্তাহে হতে পারে এসএসসি পরীক্ষা

আপডেট টাইম : ১০:৪৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২