তানোরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও কমিউনিটি পুলিশিং সভা আয়োজন
আলিফ হোসেন,তানোরঃ
দেশব্যাপী বাস্তবায়নাধীন ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) তানোর জোনের উদ্যোগে বিএমডিএর পুনঃখননকৃত খাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির প্রায় ২০ হাজার গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
জানা গেছে, সোমবার(১৫জুন) রাজশাহী পুলিশ সুপার(এসপি) ও বিএমডিএ পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ নাঈমুল হাছান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন এবংএকইদিনে আয়োজিত “কমিউনিটি পুলিশিং সভা-২০২৬” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।এদিন তানোরের বাধাইড় ইউনিয়নের (ইউপি) ধামধুম-ভূষণা- মাদার খাল পাড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খানের সভাপতিত্বে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী নাইমুল হাসান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান,সার্কেল এসপি (গোদাগাড়ী) মীর্জা আব্দুস সালাম ও তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজপ্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এদিকে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষা এবং পুলিশ ও জনগণের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে একটি “কমিউনিটি পুলিশিং সভা” অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, “পরিবেশের বিপর্যয় রোধে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একই সঙ্গে সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে কাজ করে যাচ্ছে পুলিশ। অপরাধমুক্ত সমাজ গঠনে জনগণের সক্রীয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।”
প্রধান অতিথি একইদিন বিএমডিএ পুনঃখননকৃত তালন্দ ইউনিয়নের (ইউপি) লব্ব্যাতলা খালসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। তিনি বিএমডিএ তানোর জোনের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে ইউএনও নাইমা খান বিএমডিএর এই সবুজায়নের উদ্যোগকে সাধুবাদ জানান এবং তানোর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, বিএমডিএর কর্মকর্তা-কর্মচারী, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 


















