ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

দশমিনায় পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

 (বি.দ্র. এটিই দশমিনায় প্রথম এটিএম বুথ)
মো.বেল্লাল হোসেন, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
 গ্রাহকদের সার্বক্ষণিক সেবা প্রদানের লক্ষ্যে পটুয়াখালীর দশমিনায় পূবালী ব্যাংক পিএলসি’র এটিএম বুথের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা সদরের বাজার রোডে মা মঞ্জিলের নীচতলায় ব্যাংকটির দশমিনা শাখা ব্যবস্থাপক প্রিন্সিপাল অফিসার রুবাইয়াত মোর্শেদ মিশুক এটিএম বুথটির শুভ উদ্বোধন করেন। এ সময় দশমিনার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. জামাল হোসেন, প্রথম শ্রেণীর ঠিকাদার মিজানুর রহমান পঞ্চম আলী, আলহাজ্ব মো. আবদুল হক, দশমিনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি বেল্লাল হোসেন, সাধারণ সম্পাদক শাহজাদা তোহামিন, দশমিনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সোহাগসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
ব্যবসায়ী বিপ্লব বলেন, এর আগে এ উপজেলায় কোনো এটিএম বুথ না থাকায় গ্রাহকদের তথা সাধারণ মানুষের অনেক ভোগান্তি হতো। বিশেষ করে রাতে এবং বন্ধের দিন জরুরী টাকার প্রয়োজনে অন্যের নিকট থেকে ধার করা লাগতো। এখন সে দিকথেকে লাঘব হলো।
 পূবালী ব্যাংক পিএলসি’র দশমিনা শাখা ব্যবস্থাপক রুবাইয়াত মোর্শেদ মিশুক আজকের পত্রিকা প্রতিনিধিকে বলেন, এর আগে দশমিনায় কোনো এটিএম বুথ ছিলোনা। অত্যাধুনিক মেশিনের এই এটিএম বুথটি থেকে সপ্তাহের ৭ দিনের ২৪ ঘন্টাই টাকা উত্তোলন করা যাবে। একই সাথে বুথটির মাধ্যমে টাকা জমাও রাখা যাবে। পূবালী ব্যাংকের গ্রাহকগণদের সর্বোচ্চ ২০ হাজার টাকা করে দৈনিক পাঁচবার টাকা উত্তোলনে কোনো চার্জ প্রযোজ্য হবেনা। তবে অন্যান্য ব্যাংকের গ্রাহকদের প্রতিবার টাকা উত্তোলনে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী পনের টাকা করে চার্জ প্রযোজ্য হবে।
Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

দশমিনায় পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

আপডেট টাইম : ০৭:২৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩