ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

দশমিনায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন

দশমিনায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন

মো.বেল্লাল হোসেন,দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি।পটুয়াখালীর দশমিনায় পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাত ১২ টার দিকে উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
আগুনে মহসিন মাতুব্বর,মো. মোফাজ্জেল ও মো.শাখায়াত হোসেন সহ পাঁচ ব্যবসায়ীর দুটি করে মুদিমনোহারি ও চায়ের দোকানসহ একটি ইলেক্ট্রিক দোকান সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে দশমিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে লাখ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হন ব্যবসায়ীরা। এসময় দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা নাজ নীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্তদের পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সাড়ে ৭ হাজার টাকা করে সাড়ে ৩৭ হাজার টাকা দেয়া হবে বলে জানানো হয়েছে। এদিকে, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় এমপি এসএম শাহজাদা।
দশমিনা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. আনোয়ার  বলেন, আগুন নিয়ন্ত্রণে একটি ইউনিট কাজ করেছে। আগুনে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

দশমিনায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন

আপডেট টাইম : ০৮:২১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩