ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

দশমিনায় গার্ডার ব্রীজ নির্মাণে অনিয়ম, স্লাবে ফাটল

মোঃবেল্লাল হোসেন
দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনায় সড়ক ও জনপদের (সওজ) একটি সিসি গার্ডার ব্রিজের নির্মাণ শেষ হওয়ার আগেই ফাটল দেখা দিয়েছে। ব্রিজ নির্মাণে জমাটবাধা সিমেন্ট দিয়ে নির্মাণ কাজ করায় নির্মাণের আগেই ফাটল বলে স্থানীয়দের দাবি।
পটুয়াখালীর সওজর সূত্রে জানা যায়, চার কোটি ৬২ লাখ টাকা ব্যায়ে পটুয়াখালী সড়ক ও জনপদের (সওজ) আওতায় উপজেলার সরকারি আবদুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজ সংলগ্ন খালের উপর একটি সিসি গার্ডার ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয়া হয়। ব্রিজটি নির্মাণের দায়িত্ব দেয়া হয় ইউনুস এন্ড ব্রাদার্স নামে পটুয়াখালীর একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে। ৭ মাস আগে পূরাতন ব্রিজটি ভেঙে নতুন একটি ব্রিজের নির্মাণ কাজ শুরু করা হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সরকারি আবদুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজ সংলগ্ন খালের উপর নির্মাণ করা সিসি গার্ডার ব্রিজের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ব্রিজের মূল ¯øাবের সিংহভাগ অংশে ছোট-বড় ফাটল দেখা দিয়েছে। পরবর্তীতে ব্রিজটি ভেঙে যেতে পারে বলে স্থানীয়দের দাবি। এতে চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছেন স্থানীয়দের মাঝে।
স্থানীয়দের অভিযোগ ব্রিজ নির্মাণে জমাটবাধা সিমেন্ট ব্যবহার করায় নির্মাণের আগেই ফাটল দেখা দিয়েছে। স্থানীয়রা বার বার অভিযোগ করলেও টনক নড়েনি কর্তৃপক্ষের। অভিযোগ নিয়ে গেওে পটুয়াখালীর ঠিকাদার এর পেশি শক্তি প্রয়োগ করে তাড়িয়ে দেয়।
এ বিষয় ঠিকাদারী প্রতিষ্ঠানের বক্তব্য নেয়ার জন্য একাধিকবার ফোন করলেও কেউ ফোন রিসিভ করেননি। তবে নির্মাণ কাজের দায়িতে¦ থাকা ঠিকাদারী প্রতিষ্ঠানের মো. মাসুম হাওলাদার বলেন, ¯øাবের উপরে পানি আর সিমেন্ট দেয়ায় হালকা ফাটল ধরেছে।

সওজের উপ-সহকারী প্রকৌশলী মো. সাগর এ প্রতিনিধিকে মুঠো ফোনে বলেন, কোন ফাটল ধরেনি। আর কাজেও কোন অনিয়ম হয়নি। আমি ২-৩ পর আসবো। আপনি ছবি তুলে পাঠিয়ে দিন।

পটুয়াখালী সড়ক ও জনপদের (সওক) নির্বাহী প্রকৌশলী মীর মো. কামরুল হাসানের মোবাইলে একাধিক বার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।###

Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

দশমিনায় গার্ডার ব্রীজ নির্মাণে অনিয়ম, স্লাবে ফাটল

আপডেট টাইম : ০৩:০৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২