দৌলতপুরে বাংলা টিভির ১ দশকে পদার্পণ উদযাপন
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুরে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলা টিভির এক দশক পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার থানার মোড় এলাকার ফাতেমা সনো ডায়াগনস্টিক সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বাংলা টিভির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সঠিক তথ্য তুলে ধরে দেশের মানুষের পাশে থাকার আহ্বান জানান।
বাংলা টিভির দৌলতপুর প্রতিনিধি আতিয়ার রহমানের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সংবাদ-এর দৌলতপুর প্রতিনিধি প্রবীণ সাংবাদিক এম. মামুন রেজা।
এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক আমার দেশ-এর দৌলতপুর প্রতিনিধি প্রবীণ সাংবাদিক এম. এ. রাজ্জাক, এটিএন নিউজের কুষ্টিয়া স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শরিফুল ইসলাম, দৈনিক সমকাল-এর দৌলতপুর প্রতিনিধি আহমেদ রাজু, দৈনিক সংগ্রাম-এর প্রতিনিধি প্রবীণ সাংবাদিক মোশাররফ হোসেন, দৈনিক ইনকিলাব-এর প্রতিনিধি মাহাফুজুর আলম বাবলু, দৈনিক জনকণ্ঠ-এর প্রতিনিধি সাইদুল আনাম, দৈনিক বাংলাদেশের খবর-এর প্রতিনিধি সাইদুর রহমান, দৈনিক কালবেলা-এর প্রতিনিধি নাজমুল ইসলাম, দৈনিক আমার সংবাদ-এর প্রতিনিধি মিজানুর রহমান , সাংবাদিক সোহানুর রহমান শিপন এবং আজকের পত্রিকা-এর প্রতিনিধি তামীম আদনান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দৌলতপুর মহিলা কলেজের অধ্যাপক রেজাউল করিম, সাংবাদিক শরিফুল ইসলামসহ অন্যান্য প্রবীণ সাংবাদিকরা।
আলোচনা সভা শেষে বাংলা টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকরা বাংলা টিভির সার্বিক সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 



















