ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

দৌলতপুরে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ১

দৌলতপুর প্রতিনিধিঃ

কুষ্টিয়ার দৌলতপুরে বাহিরমাদী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় যুবদল নেতা মোঃ সুজন ইসলাম (৩২) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ১০টার দিকে বাহিরমাদী চৌরাস্তার মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফিলিপনগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ৩ নম্বর ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ একরামুল হকের সমর্থকদের সঙ্গে ফিলিপনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নয়নের অনুসারীদের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই বৃহস্পতিবার রাতে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে সংঘর্ষের সূত্রপাত হয়।

এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান একরামুল হক বলেন, উভয় পক্ষের মধ্যে কি বিষয় নিয়ে সংঘর্ষ হয়েছে এখনো জানতে পারিনি, সুজন নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন বলে তিনি নিশ্চিত করেছেন। সংঘর্ষ চলাকালে ৩ রাউন্ড গুলিফায়ার ও ২ টি বোম ব্লাষ্টের কথা জানান তিনি।

অভিযোগ রয়েছে, সংঘর্ষ চলাকালে নয়ন গ্রুপের কয়েকজন সদস্য ধারালো অস্ত্র দিয়ে সুজন ইসলামের মাথা ও দুই পায়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে একরামুল হকের সমর্থকরা পাল্টা ধাওয়া দিলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা আহত সুজন ইসলামকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া সদর হাসপাতাল এ পাঠানো হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে দৌলতপুর থানা র অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান বলেন, “ঘটনার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং এলাকায় গোয়েন্দা নজরদারি অব্যাহত

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

দৌলতপুরে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ আহত ১

আপডেট টাইম : ০১:৩৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬