ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাগরপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সংগঠনের পৃথক পৃথক আয়োজন

মোঃ নুরুজ্জামান রানা নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে পাঁচটি শ্রমিক সংগঠন নিজ নিজ ব্যবস্থাপনায় র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণসহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করেছে। রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতি, অটোরিকশা ও সিএনজি শ্রমিক ইউনিয়ন, রঞ্জন শিল্প শ্রমিক ইউনিয়ন, ইসলামী আন্দোলন বাংলাদেশ (শ্রমিক শাখা) এবং বাংলাদেশ কুলি মজদুর ইউনিয়ন, নাগরপুর উপজেলা শাখা।

বৃহস্পতিবার (১ মে) সকালে সংগঠনগুলো নিজ নিজ কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করে। পরে তারা পৃথকভাবে আলোচনা সভা ও কর্মসূচি পালন করে। আলোচনা সভায় বক্তারা বলেন, মে দিবস কেবল স্মরণ করার দিন নয়, এটি শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের প্রতীক। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”

উপস্থিত ছিলেন নাগরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা গোলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মুসা,সিএনজি শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ আখতারুজ্জামান পলাশ, সাবেক শ্রমিক নেতা মোঃ লাবলু মিয়া ও সাবেক শ্রমিক নেতা মোঃ আলমগীর হোসেন, রিকশা-ইজিবাইক শ্রমিক সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবিদুর রহমান জুয়েল, শ্রমিক নেতা নুরুজ্জামান, শ্রমিক নেতা মোঃ কামরুল ইসলাম, মোহাম্মদ আরাফাত, মোঃ শফিকুল ইসলাম শফিক,রংমিস্ত্রি শিল্প শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ফজলুল হক, সাধারণ সম্পাদক মোঃ পলান মিয়া সহ-সাধারণ সম্পাদক মোঃ মানিক মিয়া, ইসলামী আন্দোলনের সভাপতি মো. বাবুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান, কুলি মজদুর ইউনিয়নের আব্দুল মান্নান সরদার ও সহকারী সরদার রিপন মিয়াসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও স্থানীয় প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা আয়োজনগুলোতে উপস্থিত থেকে সংবাদ কাভার করেন এবং কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। প্রতিটি সংগঠন নিজস্ব পরিসরে দোয়া মাহফিল, খাবার বিতরণ এবং শ্রমিকদের অধিকার সংক্রান্ত আলোচনার মাধ্যমে দিবসটি শ্রদ্ধার সাথে পালন করে। স্থানীয়ভাবে এসব উদ্যোগ শ্রমজীবী মানুষের মধ্যে সচেতনতা ও প্রেরণা জুগিয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

Tag :

সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ।

নাগরপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সংগঠনের পৃথক পৃথক আয়োজন

আপডেট টাইম : ০৮:১৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫