ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নির্বাচিত হলে ঢাকা ১৮ আসনকে আধুনিক করবো: আওয়ামী লীগ প্রার্থী হাবিব

মোঃ ইব্রাহিম হোসেন, ষ্টাফ রিপোর্টারঃ উপ-নির্বাচনের নির্বাচিত হতে পারলে ১৮ আসনকে আধুনিকভাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাবিব হাসান। আজ ২৩ অক্টোবর ২০২০ রোজ শুক্রবার ৪৫ নম্বরে ওয়ার্ড, উত্তরখান মাজার মসজিদ থেকে ঢাকা ১৮ আসনে উপ-নির্বাচনে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করার আগে এক মতবিনিময় সভায় এ প্রতিশ্রুতি দেন তিনি।

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বলেন, দেশের উন্নয়নের ধরা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে ১২ তারিখ নৌকাকে বিজয়ী করতে হবে। নৌকার বিজয় হলে প্রয়াত সাবেক এমপি সাহারা খাতুনের সম্মান আমরা ধরে রাখতে পারবো। তিনি আরো বলেন, আমি নির্বাচিত হতে পারলে এই এলাকাকে আধুনিকভাবে গড়ে তুলবো। এই এলাকার সবার জন্য আমার দরজা ২৪ ঘণ্টা খোলা থাকবে।

এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুল রহমান সব ষড়যন্ত্র মোকাবিলা করে নৌকার প্রার্থীর পক্ষে নেতাকর্মীদের প্রচারণায় অংশ নেয়ার আহ্বান জানান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুল রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, উত্তর আওয়ামী লীগের নেতা মিনহাজুল ইসলাম মিজুসহ স্থানীয় নেতাকর্মীরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি

নির্বাচিত হলে ঢাকা ১৮ আসনকে আধুনিক করবো: আওয়ামী লীগ প্রার্থী হাবিব

আপডেট টাইম : ০৮:০৫:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০