ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

পদ্মার চরে বন্দুকযুদ্ধে নিহত ৩, গুলিবিদ্ধ ২

এ জেড সুজন, লালপুর (নাটোর)প্রতিনিধি: 
রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরে জমি দখল নিয়ে দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে ৩ জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন এবং দুইজন আহত হয়েছেন।
সোমবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী নাটোরের লালপুর, রাজশাহীর বাঘা ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী হবিরচরের বাঘা অংশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন বাঘার চাঁনপুর গ্রামের মিনহাজ মণ্ডলের ছেলে আমান (৩০) ও শুকুর আলীর ছেলে নাজমুল ইসলাম (৩২) ও এখনো একজনের পরিচয় জানা যায়নি। গুলিবিদ্ধরা হলেন- চাঁনপুর গ্রামের মুন্তাজ মণ্ডল (৩৮) ও রাকিব হোসেন (৩০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পদ্মার চরাঞ্চলে হবিরচর এলাকায় খড়ের ক্ষেত দখল নিয়ে দীর্ঘদিন ধরে কাকন গ্রুপ ও রবি–মমতাজ গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। সোমবার বিকেলে এ বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে কাকন গ্রুপের লোকজন আগ্নেয়াস্ত্র ব্যবহার করে রবি-মমতাজ গ্রুপের লোকজনের ওপর গুলি চালান। এতে রবি-মমতাজ গ্রুপের অন্তত চারজন গুলিবিদ্ধ হন। পরে তাদের অনুসারীরা গুলিবিদ্ধদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরমধ্যে আমান ও নাজমুলের পথেই মৃত্যু হয়। বাকি দুইজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, রাইটার চরের পশ্চিমে নাটোরের লালপুর, কুষ্টিয়ার দৌলতপুর ও রাজশাহীর বাঘা তিন উপজেলার সীমান্তবর্তী এলাকায় দুইগ্রুপের গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। এবিষয়ে আরো তথ্য সংগ্রহ চলমান রয়েছে।
বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মন্ডল জানান, হাসপাতাল থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানোর আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। এঘটনায় এখনো মামলা দায়ের হয়নি।
Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

পদ্মার চরে বন্দুকযুদ্ধে নিহত ৩, গুলিবিদ্ধ ২

আপডেট টাইম : ০৯:০৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫