ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

পুঠিয়ায় কলা বাগান থেকে মিললো যুবকের লাশ

রাজশাহী ব্যুরো: রাজশাহীর পুঠিয়ায় কলা বাগান থেকে সোহেল (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটের দিকে পুঠিয়া থানাধীন বানেশ্বর ইউনিয়নের জেকেরের মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কান্দ্রা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা মোঃ আব্দুস সালাম (৪২) সকালে তার নিজ কলা বাগান পরিদর্শনে যান। এ সময় তিনি বাগানের ভেতরে সোহেলের লাশ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে। পরে বিষয়টি পুঠিয়া থানা পুলিশকে জানানো হয়।

নিহত সোহেল কান্দ্রা (জরমডাঙ্গা) গ্রামের মোঃ লিলতাব হোসেনের ছেলে। তার পরিবার জানায়, সোমবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন।

খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু

পুঠিয়ায় কলা বাগান থেকে মিললো যুবকের লাশ

আপডেট টাইম : ০২:৫৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫