ঢাকা ১২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

ফিলিপনগর মা.বি. স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে নবীন বরণ, বিদায় ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধিঃ কুষ্টিয়া দৌলতপুরে ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন  উপলক্ষে নবীন বরণ, বিদায়, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রোববার(১৯ মার্চ) ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংসদ আ.কা.ম সরওয়ার জাহান বাদশাহ্’র সহধর্মিনী মোছাঃ মাহমুদা সিদ্দিকা।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭৫কুষ্টিয়া -১ আসনের সংসদ সদস্য ও সভাপতি বাংলাদেশ আ.লীগ, দৌলতপুর উপজেলা শাখা এ্যাড.আ.কা.ম সরওয়ার জাহান বাদশাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়,আলহাজ্ব মো. আবু তাহের, জাতীয় সমাজতান্ত্রীক দল জাসদ কেন্দ্রীয় কমিটির জনসংযোগ বিষয়ক সম্পাদক শরিফুল কবির স্বপন, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, ফিলিপনগর ইউপি চেয়ারম্যান নঈমুদ্দিন সেন্টু,মতিউর রহমান,আব্দুল হান্নান,আজিজুল হক,তৌহিদ ছারওয়ার,আলহাজ্ব মোঃ আব্দুল গণি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক/শিক্ষিকা, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র/ছাত্রীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে, শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতিক ও অন্যান্য সহশিক্ষামূলক কর্মকান্ডে অংশগ্রহণ করে ভবিষ্যতে আদর্শ নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তোলার পরামর্শ দেন।এতে মেধার বিকাশ ঘটে।

তিনি আরও বলেন, শিক্ষাকে সংকীর্ণ দলাদলির ঊর্ধ্বে রাখতে হবে। দেশের উন্নয়নকে টেকসই করতে হলে এর বিকল্প নেই।
এ সময় আরও উপস্থিত ছিলেন, দৌলতপুরের বিভিন্ন সরকারী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ, ছাত্র শিক্ষক ও কর্মকর্তারা।
পরে দুপুরে আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

ফিলিপনগর মা.বি. স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে নবীন বরণ, বিদায় ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৫:৩৬:০৪ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩