ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

বাউফলের ইন্দ্রকুলের কাঠের সেতুটি যেন একটা মরনফাঁদ

মাসুদ রানা,(বাউফল)-পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়নের পশ্চিম ইন্দ্রকুল গ্রামের রাড়ি বাড়ি সংলগ্ন কাঠের সেতুটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে ওই খালের ওপর একটি সেতু নির্মাণের দাবী জানালেও তা আমলে নিচ্ছে না কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই এলাকার সাজ্জালের খালে সেতু না থাকায় দীর্ঘদিন থেকে ভোগান্তির শিকার হচ্ছেন পশ্চিম ইন্দ্রকূল গ্রামের দুই শতাধিক পরিবার।

দুই বছর আগে স্থানীয় এক ব্যবসায়ী উদ্যোগ নিয়ে গ্রামবাসীকে একটি অস্থায়ী কাঠের সেতুটি নির্মাণ করে দেন। বর্তমানে সেতুটি মরণফাঁদে পরিণত হয়েছে।ওই গ্রামের নুরুল ইসলাম হাওলাদার ও সৈজউদ্দিন হাওলাদার বলেন, ছোট্ট একটি আয়রন ব্রিজ হলেই আমরা নিরাপদে চলাচল করতে পারি। কিন্তু এ ব্যাপারে কেউ কোন পদক্ষেপ নিচ্ছেন না। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে স্কুল কলেজের শিক্ষার্থীরা ওই সেতু পারাপার হচ্ছে।

সূর্যমণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,আনোয়ার হোসেন বাচ্চু “ডেইলি নিউজ বাংলা”কে বলেন, সেতুটি মরণফাঁদে পরিণত হওয়ায় এলাকাবাসী দুর্ভোগের শিকার হচ্ছেন। এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শিগগিরই পদক্ষেপ নেয়া হবে।

এলজিইডির বাউফল উপজেলা প্রকৌশলী সুলতান হোসেন বলেন, জনসাধারণের সুবিধার জন্য খুব শিগগিরই সেতুটি নির্মাণের উদ্যোগ নেয়া হবে।।

Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

বাউফলের ইন্দ্রকুলের কাঠের সেতুটি যেন একটা মরনফাঁদ

আপডেট টাইম : ০৪:৫৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২