ঢাকা ০১:২০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

বাঘা উপজেলা এডভোকেসী ও পরিকল্পনা সভা

বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৮-জুন)সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১০ টায় স্বাস্থ্য কমপ্লেক্রের প্রধান কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান আসাদ এর সভাপতিতে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাডঃ লায়েব উদ্দিন লাভলু। এ ছাড়াও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য উপস্থাপন করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডাক্তার প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাঘা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনজারুল ইসলাম, বাজুবাঘা ইউপি চেয়ারম্যান ফিরোজ আহাম্মেদ রঞ্জু, টিকাদান কর্মসূচীর পরিচালক জালাল উদ্দিন।আরও উপস্থিত ছিলেন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম ও সুধীজন।

সভায় ভিটামিন এ-প্লাস সম্পর্কে বক্তারা বলেন, ভিটামিন এ-শুধুমাত্র অপুষ্টিজনিত অন্ধত্ব থেকেই শিশুদের রক্ষা করে না, ভিটামিন এ-শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমায় এবং গর্ভবতী-মা সহ শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। এ ছাড়াও স্বাস্থ্য সু-রক্ষার জন্য এটি অত্যান্ত গুরুত্বশীল বলে মন্তব্য করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশে ভিটামিন এ-এর অভাবজনিত সমস্যা প্রতিরোধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান বছরের দুইবার অর্থাৎ ছয় মাস অন্তর-অন্তর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন করে থাকেন। এ দিক থেকে বাঘায় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন এর জন্য ১৪৫ টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। আগামি ১২ জুন থেকে ১৫ জুন পর্যন্ত এ সেবা অব্যাহত থাকবে।

Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

বাঘা উপজেলা এডভোকেসী ও পরিকল্পনা সভা

আপডেট টাইম : ১০:০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২