ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বৃদ্ধাশ্রম পরিদর্শনে পুঠিয়া এসিল্যান্ড শিবু দাশ

আলিফ হোসেন,তানোরঃ

রাজশাহীর পুঠিয়া উপজেলার সাধনপুরে অবস্থিত একটি বৃদ্ধাশ্রম পরিদর্শন করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ। পরিদর্শনকালে তিনি সেখানে অবস্থানরত প্রবীণ নাগরিকদের সঙ্গে সময় কাটান এবং তাদের খোঁজখবর নেন। এ সময় প্রবীণদের সঙ্গে কথা বলে তাদের জীবন অভিজ্ঞতা, স্মৃতি ও অনুভূতির কথা শোনেন তিনি। শিবু দাশ বলেন, “প্রবীণ মানুষদের সঙ্গে কথা বলতে গিয়ে উপলব্ধি করেছি, বয়স বাড়লেও ভালোবাসা, সঙ্গ এবং আন্তরিকতার প্রয়োজন কখনো শেষ হয় না। তাদের অনেক না-বলা গল্প ও আবেগ আমাকে গভীরভাবে স্পর্শ করেছে।”তিনি আরও জানান, বৃদ্ধাশ্রমের বাসিন্দারা তার কাছে কয়েকটি ছোট ছোট আবদার করেছেন। সেসব আবদার পূরণে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন। পরিদর্শন শেষে শিবু দাশ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি প্রবীণদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, “সুযোগ হলে আমাদের প্রবীণদের পাশে দাঁড়ানো উচিত। তাদের মুখের একটুখানি হাসিই হতে পারে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।স্থানীয়দের মতে, প্রবীণদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি

বৃদ্ধাশ্রম পরিদর্শনে পুঠিয়া এসিল্যান্ড শিবু দাশ

আপডেট টাইম : ০৭:৫২:০৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬