ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

ভেড়ামারায় ডিএনসি’র অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক কারবারি গ্রেফতার

হেলাল মজুমদার কুষ্টিয়া কুষ্টিয়ার ভেড়ামারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ মোছাঃ শিখা খাতুন (৪৮) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ মে) সকালে ভেড়ামারা থানাধীন চৈতন্য মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শিখা খাতুন পাবনা সদর উপজেলার বাংলাবাজার দক্ষিণ রামচন্দ্রপুর পূর্বপাড়া গ্রামের মোঃ আমির হোসেনের স্ত্রী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ০৮:০০টা থেকে ০৮:৩০টা পর্যন্ত কুষ্টিয়া “ক” সার্কেলের একটি দল ভেড়ামারার চৈতন্য মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অধিদপ্তরের পরিদর্শক জনাব মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে উক্ত অভিযানে শিখা খাতুনের হেফাজত থেকে কোডিন মিশ্রিত ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযান শেষে পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদ বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়ার উপ-পরিচালক মোঃ আসলাম হোসেন জানান, কুষ্টিয়া জেলাকে মাদকমুক্ত করতে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসনের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও বলবৎ থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

ভেড়ামারায় ডিএনসি’র অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ নারী মাদক কারবারি গ্রেফতার

আপডেট টাইম : ১০:১৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬