ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

ভেড়ামারায় পদ্মা নদীতে মোবাইল কোর্টের অভিযান: বালু ভর্তি ট্রলি জব্দ, নিয়মিত মামলার প্রস্তুতি

হেলাল মজুমদার কুষ্টিয়া

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীর তীরবর্তী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। আজ ২৫ মে ২০২৬ তারিখ আনুমানিক বেলা ১২:০০ ঘটিকায় ভেড়ামারা উপজেলাধীন বাহিরচর ইউনিয়নের ১২ দাগ এলাকার পুরাতন ফেরিঘাটের পাশে, জিকে পাম্প হাউজ সংলগ্ন পদ্মা নদীর তীরে এই অভিযান চালানো হয়।

অভিযানটি পরিচালনা করেন ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার।

অভিযান পরিচালনাকালে নদী তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে একটি বালু ভর্তি স্টারিং ট্রলি জব্দ করা হয়। জব্দকৃত ট্রলিটির বডিতে ‘জহুরুল-১’ লেখা রয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সরকারি সম্পদ রক্ষা এবং নদী ভাঙন রোধে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

ভেড়ামারায় পদ্মা নদীতে মোবাইল কোর্টের অভিযান: বালু ভর্তি ট্রলি জব্দ, নিয়মিত মামলার প্রস্তুতি

আপডেট টাইম : ০৯:০৩:১১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬