ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়

হেলাল মজুমদার কুষ্টিয়া বৃহত্তর কুষ্টিয়ার সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মোছা. ফরিদা ইয়াসমিনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ভেড়ামারা উপজেলা প্রশাসন। গতকাল (রবিবার ১০/৫/২৬) উপজেলা পরিষদ কার্যালয়ে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রফিকুল ইসলাম প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে এই শুভেচ্ছা বিনিময় করেন। শপথ গ্রহণের পর প্রথমবারের মতো নিজ এলাকায় আসলে তাকে এই উষ্ণ সংবর্ধনা জানানো হয়। শুভেচ্ছা বিনিময় শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোছা. ফরিদা ইয়াসমিন বলেন, “জনগণের সেবক হিসেবে আমাদের কাজ করতে হবে। ভেড়ামারা উপজেলার সার্বিক উন্নয়ন এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।” তিনি উপজেলার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের খোঁজখবর নেন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ সম্পন্ন করার আহ্বান জানান। উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় ইউএনও রফিকুল ইসলাম সংসদ সদস্যকে প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য, এর আগে সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন উপজেলার মোকারিমপুর ইউনিয়নে বিএডিসি’র অর্থায়নে বাস্তবায়িত ‘জিয়া খাল’ পুনঃখনন কাজেরও উদ্বোধন করেন। এসময় তিনি কৃষিবান্ধব সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়

আপডেট টাইম : ০৮:৫৬:৫১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬