ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আনোয়ারুল কবির টুটুলের জাসদ থেকে পদত্যাগ ‎

ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আনোয়ারুল কবির টুটুলের জাসদ থেকে পদত্যাগ

হেলাল মজুমদার কুষ্টিয়া

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও জাতীয় যুবজোটের সকল প্রকার সাংগঠনিক পদ ও দলীয় কার্যক্রম থেকে পদত্যাগ করেছেন কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র মোঃ আনোয়ারুল কবির টুটুল।

‎২৯ জুন সোমবার বেলা ১২টায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগের ঘোষণা দেন। তিনি জাসদ যুবজোটের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।

‎সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাবেক মেয়র আনোয়ারুল কবির টুটুল বলেন, “আমি সম্পূর্ণ সজ্ঞানে এবং স্বেচ্ছায় দলীয় সকল কার্যক্রম ও পদ থেকে পদত্যাগ করছি। কোনো প্রকার ভয়-ভীতি, হুমকি বা বাহ্যিক চাপে পড়ে আমি এই সিদ্ধান্ত নিইনি।”

‎পদত্যাগের মূল কারণ ব্যাখ্যা করে তিনি আরও জানান, মূলত পারিবারিক ব্যস্ততা এবং নিজস্ব ব্যবসা-বাণিজ্যে মনযোগ ও পর্যাপ্ত সময় দেওয়ার লক্ষ্যেই তিনি রাজনীতি থেকে সাময়িকভাবে সরে দাঁড়িয়েছেন। এখন থেকে দলের কোনো সাংগঠনিক কার্যক্রমের সাথে তাঁর কোনো সংশ্লিষ্টতা থাকবে না।

‎সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ার থেকে তাঁর এই আকস্মিক পদত্যাগের সিদ্ধান্ত স্থানীয় রাজনৈতিক মহলে বেশ আলোচনার সৃষ্টি করেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আনোয়ারুল কবির টুটুলের জাসদ থেকে পদত্যাগ ‎

আপডেট টাইম : ০৮:০৬:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬