ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

ভেড়ামারা সাব-রেজিস্ট্রি অফিসে দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

হেলাল মজুমদার কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারা সাব-রেজিস্ট্রি অফিসের স্থায়ী কর্মচারী, নকলনবিশ ও দলিল লেখকগণের পেশাগত দক্ষতা বৃদ্ধি, কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এক দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সাব-রেজিস্ট্রারের কার্যালয়, ভেড়ামারার আয়োজনে অফিস মিলনায়তনে এই কর্মশালা সম্পন্ন হয়।

ভেড়ামারা সাব-রেজিস্ট্রার সঞ্জয় কুমারের কোর্স পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা রেজিস্ট্রার গাজী মুহাম্মদ আব্দুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলার সাব-রেজিস্ট্রার মোঃ রাসেল মল্লিক।

প্রধান অতিথির বক্তব্যে জেলা রেজিস্ট্রার গাজী মুহাম্মদ আব্দুল করিম বলেন, “সরকারের রাজস্ব বৃদ্ধিতে সাব-রেজিস্ট্রি অফিসের ভূমিকা অপরিসীম। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পদার্পণের এই সময়ে সেবাপ্রার্থীদের ভোগান্তি লাঘব করতে হবে। নিয়মিত এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীরা যেমন আইন ও বিধিবিধান সম্পর্কে আপ-টু-ডেট থাকতে পারবেন, তেমনি অফিসে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।”

কর্মশালায় কোর্স পরিচালক সঞ্জয় কুমার উপস্থিত প্রশিক্ষণার্থীদের দলিল নিবন্ধনের আইনি জটিলতা নিরসন, নকলনবিশের নির্ভুল অনুলিপি প্রস্তুত এবং দলিল লেখকদের সঠিকভাবে তথ্য উপস্থাপনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

বক্তারা সেবাগ্রহীতাদের সাথে মার্জিত ব্যবহার এবং দুর্নীতিমুক্ত সেবা প্রদানের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ভেড়ামারা সাব-রেজিস্ট্রি অফিসের সকল স্তরের কর্মকর্তা, কর্মচারী, নকলনবিশ ও দলিল লেখক সমিতির সভাপতি মন্জুর এলাহি সবুজ,সাধারন সম্পাদক আরিফুল ইসলাম রুবের সহ সমিতির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কাজের মান আরও উন্নত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

ভেড়ামারা সাব-রেজিস্ট্রি অফিসে দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট টাইম : ১০:১৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬