ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

ভেড়ামারা হাসপাতালে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন, বেসরকারি অ্যাম্বুলেন্স সিন্ডিকেট নিয়ে ক্ষোভ

হেলাল মজুমদার কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন কুষ্টিয়া সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে তিনি হাসপাতালে উপস্থিত হয়ে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসাসেবা ও হাসপাতালের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
পরিদর্শনকালে হাসপাতালের জরুরি বিভাগ, ভর্তি রোগীদের ওয়ার্ড এবং চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করেন সিভিল সার্জন। এ সময় রোগীদের কাছ থেকে সেবার মান সম্পর্কে সরাসরি মতামত নেন তিনি।

হাসপাতাল চত্বরে বেসরকারি অ্যাম্বুলেন্সের অবস্থান দেখে অসন্তোষ প্রকাশ করেন সিভিল সার্জন। তিনি বলেন, “একটি চক্র বেসরকারি অ্যাম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালকে জিম্মি করে রেখেছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ শুনে আসছি। আজ আকস্মিক পরিদর্শনে এসে সেই অভিযোগের সত্যতা দেখতে পেলাম। রোগীদের স্বার্থে এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, সরকারি হাসপাতালের সেবাকে বাধাগ্রস্ত করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী সুবিধা আদায়ের চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে। রোগীদের নিরাপদ ও নির্বিঘ্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগের তদারকি আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।পরে সিভিল সার্জন ভেড়ামারা কোচস্ট্যান্ড এলাকায় অবস্থিত বেসরকারি  নিরাময় ক্লিনিক পরিদর্শন করেন। এ সময় তিনি ক্লিনিকটির চিকিৎসাসেবা, স্বাস্থ্যবিধি অনুসরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করেন।
সিভিল সার্জনের এ আকস্মিক পরিদর্শনে হাসপাতাল ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছে, স্বাস্থ্যখাতে অনিয়ম ও দালালচক্রের বিরুদ্ধে প্রশাসনের এমন তৎপরতা রোগীদের জন্য ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

ভেড়ামারা হাসপাতালে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন, বেসরকারি অ্যাম্বুলেন্স সিন্ডিকেট নিয়ে ক্ষোভ

আপডেট টাইম : ১১:২১:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬