ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই, একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকার কালীগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান দৌলতপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন দৌলতপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নওগাঁয় ২৪৫ কেজি ওজনের শিবলিঙ্গ উদ্ধার,আটক ১ আড়ানী পৌরসভায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচন; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী মির্জা ফয়সল বাঘায় উদ্যোক্তা ফোরামের যাত্রা শুরু- লক্ষ্য বেকারত্ব ও সাইবার অপরাধ প্রতিরোধ ভেড়ামারায় এসআরবির অভিযানে এস্কাফসহ গ্রেপ্তার ৩ আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার

মণিরামপুরে মাদ্রাসার নির্মাণাধিন ৪তলা ভবনের ছাদ থেকে কাঠ পড়ে শিক্ষার্থী আহত

মণিরামপুর প্রতিনিধি: মণিরামপুরের টুনিয়াঘরা মহিলা আলিম মাদরাসার নির্মাণধিন ৪তলা ভবনের ছাদ থেকে কাঠ পড়ে মরিয়ম আকতার মনিরা নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধারের পর মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার টুনিয়াঘরা মহিলা আলিম মাদরাসায়।

আহত মরিয়ম আকতার মনিরা ওই মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। সে টুনিয়াঘরা গ্রামের মুরাদ হোসেনের কন্যা। মাদরাসার অধ্যক্ষ হাবিবুর রহমান জানান, মাদরাসার ৪তলা একাডেমিক ভবনের নির্মাণ কাজ
চলছে। সংশ্লিষ্ট ঠিকাদারের পক্ষে শ্রমিকরা ৩ তলার ছাদে সেন্টারিংয়ের কাঠ খুলছিল।

সকাল সাড়ে ৮টার দিকে নবম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম আকতার মনিরা নির্মাণাধীন ভবনের পাশ দিয়ে অস্থায়ী শ্রেণি কক্ষে যাচ্ছিল। এ সময় ৩ তলার সেন্টারিংয়ের একটি কাঠ এসে মরিয়মের মাথার ওপর পড়ে। ফলে মাথা ফেটে সে গুরুতর জখম হয়। সাথে সাথে শিক্ষকরা তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কর্তব্যরত ডা.হুমায়ুন রশিদ জানান, মরিয়মের মাথায় নয়টি সেলাই দিতে হয়েছে। তবে সে এখন শংঙ্কামুক্ত হলেও তাকে পর্যবেক্ষনে রাখা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই, একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকার

মণিরামপুরে মাদ্রাসার নির্মাণাধিন ৪তলা ভবনের ছাদ থেকে কাঠ পড়ে শিক্ষার্থী আহত

আপডেট টাইম : ০৭:৩৯:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২