ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

মহাদেবপুরে গভীর নলকূপ নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কৃষকদের মানববন্ধন

মোহাম্মদ আককাস আলী :

নওগাঁর মহাদেবপুরে গভীর নলকূপ নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মানববন্ধন করেছে কৃষকগণ।

 বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের  ভালাইন গ্রামের সাধারণ কৃষকদের আয়োজনে ভালাইন আলতাফুন্নেসা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এ’মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিএমডিএর আওতাধীন উপজেলার উত্তরগ্রাম ইউপির ভালাইন মৌজায় অবস্থিত একটি গভীর নলকূপ নিয়ে ইউপি সদস্য শামীম ও গভীর নলকূপের অপারেটর সাবেক ইউপি সদস্য শহিদুলের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও ফসল উৎপাদনের আশংকা দেখা দিলে এবং আমন ধানে সেচ প্রদান জরুরী হয়ে পড়ায় সেচকার্য চালু রাখার জন্য উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যানকে লিখিতভাবে দায়িত্ব দেন বিএমডিএ কর্তৃপক্ষ। এ দায়িত্ব পাওয়ার পর ইউপি চেয়ারম্যান মো. আবু হাছান ওই নলকূপের আওতাভুক্ত কৃষকদের নিয়ে একটি কমিটির মাধ্যমে নলকূপটি চালু করে সেচ কার্যক্রম অব্যাহত রাখেন। এতে ক্ষিপ্ত হয়ে ভালাইন গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে ইউপি সদস্য শামীম হোসেন চেয়ারম্যান আবু হাছানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হন। তিনি ওই চেয়ারম্যানকে জড়িয়ে মানহানিকর বিভিন্ন মন্তব্য করে বিভিন্ন পত্রপত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করায়। এর প্রতিবাদে ওই নলকূপের আওতাধীন কৃষকগণ ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন করেন। তারা রক্তক্ষয়ী সংঘর্ষ এড়িয়ে চেয়ারম্যানের সহযোগিতায় গঠিত কমিটির মাধ্যমে নলকূপটি পরিচালনার দাবী জানান। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান মো. আবু হাছান, ভালাইন গ্রামের কৃষক মো. রেজাউল ইসলাম, মো. এনামুল হক, মো. আফজাল হোসেন, মো. সোহেল রানা, মো. ফারুক হোসেন, মো. আনোয়ার হোসেন প্রমূখ। পরে প্রকৃত ঘটনা তুলে ধরে উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান মো. আবু হাছান সাংবাদিক সম্মেলন করেন।
Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

মহাদেবপুরে গভীর নলকূপ নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কৃষকদের মানববন্ধন

আপডেট টাইম : ০৯:৩৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫