ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

রাজশাহীতে কৃষক আত্নহত্যার বিচার চেয়ে বিএমডিএ ভবন ঘেরাও

রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর আলোচিত দুই আদিবাসী কৃষকের আত্মহত্যার প্রতিবাদে ও বিচারের দাবীতে এবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সদর দপ্তর ঘেরাও কর্মসূচি পালন করলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ( আদিবাসি) কৃষকেরা।

সোমবার (১১ এপ্রিল) সকাল ১১টার দিকে শত শত নারী-পুরুষ বিএমডিএ সদর দপ্তরে যান এবং আত্মহত্যা করা কৃষকের বিচারের দাবী জানান। তবে তারা সকালে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠন রক্ষাগোলা সমন্বয় কমিটি। এতে সহযোগিতা করে রক্ষাগোলার সংগঠক বেসরকারি সংস্থা সেন্টার ফর ক্যাপাসিটি বিল্ডিং অফ ভলান্টারী অর্গানাইজেশন (সিসিবিভিও)। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপিও দেন তারা। স্মারকলিপিতে আত্মহত্যা করা কৃষক অভিনাথ মারান্ডির স্ত্রী রোজিনা হেমব্রম ও রবি মারান্ডির ভাই সুশীল মারান্ডি; রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি, সদস্য ও সিসিবিভিও এর প্রতিনিধিরা সাক্ষর করেন।

স্মারকলিপি দেওয়ার পর উপস্থিত শত শত নারী-পুরুষ বিএমডিএ সদর দপ্তরে গেলে পুলিশ হট্টোগোলে করতে বাধা দেয়। পরে শান্তিপূর্ণভাবে ভেতরে ঢুকে। সেখানে একটি প্রতিনিধি দল বিএমডিএ’র ভারপ্রাপ্ত সচিব ইকবাল হোসেনকে একটি স্মারকলিপি দেন। এ সময় দুই কৃষকের স্বজনেরা ছাড়াও উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণ কুমার সরকার এবং সিসিবিভিও প্রতিনিধি মো. আরিফসহ রক্ষাগোলা কমিটির কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। এরপর শান্তিপূর্ণ কর্মসূচি শেষে তারা ফিরে যান। তবে ঘটনার সুষ্ঠু বিচার না হলে তারা প্রধানমন্ত্রীর কাছে যাবেন বলে হুশিয়ারি করেন।
উল্লেখ্য, গত ২৩ মার্চ গোদাগাড়ীর নিমঘুটু গ্রামের আদিবাসী কৃষকের আত্নহত্যার ঘটনায় পরিবারের দাবি, বিএমডিএ’র গভীর নলকূপ থেকে সেচের পানি না দেওয়ায় দুই কৃষক আত্মহত্যা করেছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় দুটি আত্মহত্যার প্ররোচনার মামলা করা হয়। পুলিশ মামলার একমাত্র আসামি গভীর নলকূপের অপারেটর সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করেছে।

Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

রাজশাহীতে কৃষক আত্নহত্যার বিচার চেয়ে বিএমডিএ ভবন ঘেরাও

আপডেট টাইম : ০৪:২০:০২ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২