ঢাকা ০৯:১০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

রাজশাহীতে জ্বালানি তেলের অবৈধ মজুত রেখে অতিরিক্ত দাম নিচ্ছেন আ: রাজ্জাক

রাজশাহী ব্যুরো : দেশের তেল বাজারে যাখন অস্থিরতা ঠিক তখন রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি বাজারে অবৈধভাবে জ্বালানি তেল (ডিজেল) মজুত রেখে প্রতি লিটার ১১৮ টাকায় বিক্রি করছেন আ: রাজ্জাক। যা সরকার নির্ধারিত দামের তুলনায় লিটার প্রতি ১৭ টাকা বেশী। শুধু তাই নয় অদৃশ্য ক্ষমতাবলে ঐ ডিপোতে প্রায় ২০ হাজার লিটার ডিজেল মজুত রয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছেন।

ররিবার (৮ মার্চ) দুপুরে এমন খবর পাওয়ার পর মৌগাছি বাজারের মেসার্স আ: রাজ্জাক ওয়েল ডিপোতে সাংবাদিকরা সরেজমিনে যান। সেখানে প্রতিবেদক কৌশলে তেল নিতে চান। এসময় ডিপো মালিক জানান, প্রতি লিটার ১১৮ টাকা লাগবে। লিটার প্রতি ১৭ টাকা কেন বেশী নিচ্ছেন? জবাবে, ডিপো মালিক আব্দুর রাজ্জাক বলেন, আমি বেশি দামে কিনেছি, তাই ১১৮ টাকায় বিক্রি করছি ৷ এমন প্রশ্ন করতেই তিনি সাংবাদিক বুঝতে পারেন এবং ডিপো মালিক রাজ্জাক দ্রুত দোকান বন্ধ করে সেখান থেকে সটকে পড়েন !

স্থানীয়রা বলছেন, শুধুমাত্র এখন নয়, দীর্ঘদিন ধরে তিনি সরকারি নিয়মনীতি উপেক্ষা করে নিজের ইচ্ছেমত দামে ডিজেল বিক্রি করেন। আশপাশের কৃষক তাদের কৃষি সেচের জন্য এবং নসিমন-করিমন চালকরা নিরুপায় হয়ে এখান থেকে বেশী দামেই তেল নিচ্ছেন। আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে সরকারের চোখ ফাঁকি দিয়ে ব্ল্যাকে তেল কেনে, এছাড়া সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চুরি যাওয়া তেলও কেনে এই রাজ্জাক।

এ বিষয়ে মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার এর সাথে কথা বললে, তিনি এ অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন৷

Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

রাজশাহীতে জ্বালানি তেলের অবৈধ মজুত রেখে অতিরিক্ত দাম নিচ্ছেন আ: রাজ্জাক

আপডেট টাইম : ১০:৪৩:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬