ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

রাজশাহী জামায়াতের উদ্যোগে দিনব্যাপী শিক্ষা শিবির আয়োজন 

আলিফ হোসেন,তানোরঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী  রাজশাহী জেলা শাখার উদ্যোগে ইউনিয়ন এবং পৌরসভা আমীর ও সেক্রেটারিদের অংশগ্রহণে দিনব্যাপী শিক্ষা শিবির-২০২৬ আয়োজন করা হয়েছে।মঙ্গলবার (১৪এপ্রিল) জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেকের সভাপতিত্বে ও সেক্রেটারী গোলাম মোর্তুজার সঞ্চালনায় নগরীর শাহ্ ডাইন কমিউনিটি সেন্টারে আয়োজিত শিক্ষা শিবির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামী শিক্ষা বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, জেলা নায়েবে আমীর মাইনুল হোসেন ও মাওলানা আব্দুল খালেক, সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হাসান, অধ্যক্ষ নাজমুল হক, নুরুজ্জামান লিটন অধ্যাপক কামরুজ্জামান তানোর উপজেলা আমির মাওলানা আলমগীর হোসেন, সেক্রেটারী ডিএম আক্কাশ,তানোর পৌর আমির মাওলানা মকছেদ আলী ও পাঁচন্দর ইউপি আমির মাওলানা জুয়েল রানা প্রমুখ।এছাড়াও সকল পৌরসভা ও ইউপির আমির-সেক্রেটারী,জেলা কর্মপরিষদ ও মজলিসে শূরার সদস্যগণসহ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রফিকুল ইসলাম বলেন,“সংগঠনের ভিত্তি মজবুত করতে তৃণমূল নেতৃত্বের আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। শিক্ষা শিবির সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আদর্শ, শৃঙ্খলা ও দায়িত্ববোধের সমন্বয়ে কাজ করলে সংগঠন যেমন শক্তিশালী হবে, তেমনি সমাজেও ইতিবাচক পরিবর্তন আসবে।”তিনি আরো বলেন,“বর্তমান সময়ে নেতৃত্বের জন্য জ্ঞান, ধৈর্য ও পরিকল্পিত কর্মপদ্ধতি অপরিহার্য। প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে সুশৃঙ্খল দাওয়াহি কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজে নৈতিকতা প্রতিষ্ঠা করতে হবে।”প্রধান অতিথি আরো বলেন,
“ইসলামী শিক্ষার আলো ব্যক্তি, পরিবার ও সমাজকে আলোকিত করে। নেতৃত্বের মাঝে সেই শিক্ষার বাস্তব প্রতিফলন ঘটাতে পারলেই সংগঠনের লক্ষ্য বাস্তবায়ন সম্ভব।”
এদিকে সভাপতির বক্তব্যে অধ্যাপক আব্দুল খালেক বলেন,“এই শিক্ষা শিবিরের মাধ্যমে নেতৃবৃন্দ নতুন উদ্দীপনা ও দিকনির্দেশনা পেয়েছেন। আমরা প্রত্যাশা করি, এখান থেকে অর্জিত জ্ঞান ও পরিকল্পনা মাঠপর্যায়ে বাস্তবায়িত হবে।তিনি আরো বলেন,“তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দই সংগঠনের প্রাণ। তাদের সঠিক দিকনির্দেশনা ও নিয়মিত প্রশিক্ষণ সংগঠনের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করে।”
এদিন দিনব্যাপী শিক্ষা শিবিরে বিভিন্ন সেশন, দলীয় আলোচনা এবং দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে অংশগ্রহণকারীদের সাংগঠনিক দক্ষতা ও আদর্শিক চেতনা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শিক্ষা শিবিরের সমাপ্তি ঘোষণা করা হয়
Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

রাজশাহী জামায়াতের উদ্যোগে দিনব্যাপী শিক্ষা শিবির আয়োজন 

আপডেট টাইম : ০৯:১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬