ঢাকা ০১:৩২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

রুয়েটে ভারপ্রাপ্ত ভিসি হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন

রাজশাহী ব্যুরোঃ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ভাইস-চ্যান্সেলর পদ শূন্য হওয়ায় অ্যাপ্লাইড সায়েন্স এন্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেনকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভাইস-চ্যান্সেলর এর দায়িত্ব দেয়া হয়েছে। গত বুধবার (০৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মোছাঃ রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ দেয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়- “ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ভাইস-চ্যান্সেলর পদ শূন্য হওয়ায় পরবর্তী ভাইস-চ্যান্সলর নিযুক্ত না হওয়া পর্যন্ত রুয়েট এর জ্যেষ্ঠ অধ্যাপক ও ডিন, ড. মোঃ  সাজ্জাদ হোসেন  (গ্রেড-১), অ্যাপ্লাইড সায়েন্স এন্ড হিউম্যানিটিজ অনুষদ-কে উক্ত বিশ্বদ্যিালয়ের দৈনন্দিন প্রশাসনিক ও আর্থিক কর্মকান্ড পরিচালনার স্বার্থে সাময়িকভাবে ডিনের দায়িত্বের অতিরিক্ত ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব প্রদান করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো। ”
এই প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে বুধবার (০৩ আগস্ট) অপরাহ্নে অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন রুয়েটে ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগ দেন।
রুয়েটের নতুন নিযুক্ত ভিসি অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন ১৯৬৫ সালে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন খোর্দ্দ গজাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স (বর্তমানে ঊঊঊ) বিভাগ থেকে সাফল্যের সাথে বিএস.সি (সম্মান) এবং ১৯৮৭ সালে এমএস.সি ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি ২০০৯ সালে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৯৪ সালের ১০ এপ্রিল রুয়েটের (তৎকালীন বিআইটি) পদার্থবিদ্যা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। রুয়েটে শিক্ষকতাকালীন তিনি ডিন, বিভাগীয় প্রধান, একাডেমিক কাউন্সিল সদস্য ও প্রভোস্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তাঁর দেশে ও বিদেশে অনেক গবেষনাপত্র রয়েছে। তিনি শিক্ষকতার পাশাপাশি সলিড ফিজিকস্ ও থিন-ফিল্ম বিষয়ে গবেষণায় অসামান্য অবদান রাখেন এবং তাঁর তত্ত¡াবধানে কয়েকজন শিক্ষার্থী ইতোমধ্যে এম.ফিল ডিগ্রী অর্জন করেছেন।
Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

রুয়েটে ভারপ্রাপ্ত ভিসি হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন

আপডেট টাইম : ০৭:৩০:০৮ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২