ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ভেড়ামারায় দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

হেলাল মজুমদার কুষ্টিয়া

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার দামুকদিয়া হাই স্কুল মাঠ (জিয়া মাঠ) প্রাঙ্গণে শহীদ প্রেসিডেন্ট Ziaur Rahman-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৫টায় টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাজান আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট বুলবুল আবু সাঈদ শামীম, শ্রমিক নেতা বাচ্চু, বিএনপি নেতা শামসুল হকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।দিনব্যাপী এ ক্রিকেট টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার ফাইনাল খেলায় মুখোমুখি হয় ফকিরাবাদ একতা স্পোর্টিং ক্লাব ও নতুন আলো ক্রিকেট একাডেমি। উত্তেজনাপূর্ণ এ ফাইনালে ফকিরাবাদ একতা স্পোর্টিং ক্লাব ৭১ রানের ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।
খেলা শেষে অতিথিরা গোলাপনগর এলাকার জিয়া খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করেন।
অনুষ্ঠানের সার্বিক আয়োজন করেন শহীদ ফজলুল হক চেয়ারম্যান ও মরহুম রফিকুল ইসলাম শ্যামল চেয়ারম্যানের স্মৃতি পরিষদের নেতৃবৃন্দ।বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ক্রীড়া, সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও ক্রীড়া চর্চায় উৎসাহিত করবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ভেড়ামারায় দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৭:৩১:৪২ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬