ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

সম্পদ ও জীবন রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ অগ্নি যোদ্ধারা- আমিরুল আরাফাত

হেলাল মজুমদার কুষ্টিয়া
“অগ্নি যোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারায় অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ মে (বুধবার) সকালে ভেড়ামারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফায়ার সার্ভিস সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ আমিরুল আরাফত। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ফায়ার সার্ভিসের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জানমাল রক্ষা করেন। দুর্যোগ ও দুর্ঘটনায় তাদের ভূমিকা প্রশংসনীয়। সর্বস্তরের মানুষকে অগ্নি নির্বাপণ ও দুর্যোগ মোকাবেলায় আরও সচেতন হতে হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মুহাম্মদ জাহেদুর রহমান। তিনি ফায়ার সার্ভিসের কর্মীদের সাহসিকতার প্রশংসা করেন এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে পুলিশ ও ফায়ার সার্ভিসের পারস্পরিক সমন্বয়ের ওপর জোর দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেড়ামারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম। তিনি স্টেশনের সার্বিক কার্যক্রম, জনবল ও প্রস্তুতি তুলে ধরে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং ফায়ার সার্ভিসের এই সচেতনতামূলক কার্যক্রমে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন।

আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের একটি চৌকস দল অগ্নি নির্বাপণ, ভূমিকম্প ও বিভিন্ন দুর্যোগে উদ্ধার অভিযানের বাস্তব মহড়া প্রদর্শন করে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, ভেড়ামারা, কুষ্টিয়া।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

সম্পদ ও জীবন রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ অগ্নি যোদ্ধারা- আমিরুল আরাফাত

আপডেট টাইম : ০৪:৩৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬