ঢাকা ০২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমনকে আটক করেছে পুলিশ রাজশাহী প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান আর নেই নওগাঁয় বৈদ্যুতিক পোল অপসারণ না করার কারণে থমকে আছে আঞ্চলিক সড়কের উন্নয়ন কাজ ঘোড়াঘাটে ৩২ বছরের পুরোনো এক্স-রে মেশিনে চলছে চিকিৎসাসেবা, রোগীদের চরম ভোগান্তি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম (জামায়াত থেকে বহিষ্কৃত)-এর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন (১৯) আত্মহত্যা করেছেন। ভেড়ামারায় তরুণীকে অপহরণ ও ধর্ষণের পর হত্যার অভিযোগ, সাবেক স্বামী আটক টাঙ্গাইলে মরহুম ফরিদ সিকদার সৃতি ফুটবল ফুটবল টুর্নামেন্ট ২০২৬ আয়োজিত বিশেষ অভিযানে ২ মামলার আসামি গ্রেপ্তার, আদালতে পাঠাল পাটকেলঘাটা থানা পুলিশ নাগরপুরে ১২০ পিচ ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সামাজিক সচেতনতায় প্রশাসনের অভিযান অব্যাহত কালিহাতীতে বাড়ছে করোনা সংক্রমণ

মনির হোসেন,টাঙ্গাইল প্রতিনিধি: ক্রমশই বাড়ছে করোনায় সংক্রমিত রোগী সংখ্যা দিন দিন বেড়েই চলছে টাঙ্গাইলের কালিহাতীতে। সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ থাকলেও সাধারণ মানুষের মধ্যে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা কমছে প্রবলভাবে। এমন পরিস্থিতিতে কালিহাতী উপজেলায় সকলের মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা অব্যাহত রেখেছেন তার ব্যতিক্রমী উদ্যোগ ‘স্বেচ্ছা অঙ্গীকার’ সংগ্রহ অভিযান।

এর ধারাবাহিকতায় সোমবার (১৪ জুন) উপজেলার এলেঙ্গাতে ‘স্বেচ্ছা অঙ্গীকার’ ক্যাম্পেইন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। কাম্পেইনে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় জনসাধারণের মাঝে লিফলেট, মাস্ক বিতরণ ও সচেতনতা মূলক পরামর্শ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা।

এসময় উপস্থিত ছিলেন- কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, এলেঙ্গা পৌরসভার প্যানেল মেয়র সুকুমার ঘোষ, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, এলেঙ্গা বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি মোতালেব সিকদার, সাধারণ সম্পাদক হালিম সরকার প্রমুখ।

ক্যাম্পেইনে উপজেলা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ব্যবসায়ী সমিতি, দোকান মালিক সমিতি ও সিএনজি-অটোরিকশা শ্রমিক নেতারা সকলকে শতভাগ মাস্ক পরাতে স্বেচ্ছায় অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন।

উল্লেখ্য, গত ৫ জুন কালিহাতীতে ভারত ফেরত এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়। এর পর থেকেই কালিহাতীতে প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

সামাজিক সচেতনতায় প্রশাসনের অভিযান অব্যাহত কালিহাতীতে বাড়ছে করোনা সংক্রমণ

আপডেট টাইম : ০৫:০৯:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১