ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

সারা দেশের ন্যায় ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা-২০২৬’ এর বর্ণাঢ্য উদ্বোধন

হেলাল মজুমদার কুষ্টিয়া

সহজ, দ্রুত ও হয়রানিযুক্ত মুক্ত ডিজিটাল ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয়ে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় শুরু হয়েছে ‘ভূমি সেবা মেলা-২০২৬’। সারা বাংলাদেশের ন্যায় ভেড়ামারা উপজেলাতেও ভার্চুয়াল মাধ্যমে এই মেলার শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি।

উপজেলা ভূমি অফিসের উদ্যোগে মঙ্গলবার সকাল দশটার সময় উপজেলা হলরুমে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আমিরুল আরাফাত-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট তৌহিদুল ইসলাম আলম এবং সদস্য সচিব মোঃ শাহাজান আলী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার ভূমি সেবাকে সম্পূর্ণ আধুনিক ও জনবান্ধব করতে কাজ করে যাচ্ছে। এখন ঘরে বসেই নাগরিকেরা ই-নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন সেবা পাচ্ছেন। এই মেলা সাধারণ মানুষকে ভূমির ডিজিটাল সেবাসমূহের সাথে আরও বেশি পরিচিত করাবে এবং যেকোনো জটিলতা নিরসনে তাৎক্ষণিক সমাধান দেবে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মেলা প্রাঙ্গণে স্থাপিত স্টলগুলোতে প্রথম দিন থেকেই সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

সারা দেশের ন্যায় ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা-২০২৬’ এর বর্ণাঢ্য উদ্বোধন

আপডেট টাইম : ১০:১২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬