ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

স্কাউটদের স্পর্শে পরিচ্ছন্ন দৌলতপুর উপজেলা পরিষদ চত্বর

মেজবাহ-উর, দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে পরিছন্নতা অভিযানে নেমেছেন বাংলাদেশ স্কাউট দৌলতপুরের শিক্ষার্থীরা।
মঙ্গলবার বাংলাদেশ স্কাউট দৌলতপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলার ৩টি বিদ্যালয়ের কাব স্কাউট ও স্কাউট টিমের অংশগ্রহণে দিনব্যাপী এ পরিস্কার পরিচ্ছন্নতা শুরু হয়।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন করেন। পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারী স্কাউট সদস্যরা উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন অফিসের সামনে, সড়কের দু’পাশ ও নিজ নিজ বিদ্যালয়ের ক্যাম্পাসের ময়লা আবর্জনা পরিস্কার করে।
এতে অংশগ্রহণ করেন পি,এস,এস মাধ্যমিক বিদ্যালয়, মানিকদিয়াড় ও দৌলতখালী সঃপ্রঃ বিঃ কাব ও স্কাউট এর অর্ধশত শিক্ষার্থী ।

উপজেলা স্কাউটের সম্পাদক মোঃ মজিবর রহমান বলেন,যতদিন পর্যন্ত সাধারণ মানুষের সেবা দিতে স্কাউটের প্রয়োজন হবে ততদিন বিনাশ্রমে স্কাউটের সদস্যরা দেশ ও দশের সেবা করে যাবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, দৌলতপুর পাইলট মাধ্যঃবালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল হক, আল্লারদর্গা মাধ্যমিক বিঃ প্রধান শিক্ষক মোঃ কামরুল হাসান, পি,এস,এস মাধ্যমিক বিদ্যালয়ের ইউনিট লিডার মিজানুর রহমান(উডব্যাজার) দৌলতখালী সঃপ্রঃবিঃ প্রধান শিক্ষক ইউনিট লিডার শাহরিয়ার জাহান (সিএএলটি), মানিকদিয়াড় সঃপ্রঃবিঃ ইউনিট লিডার মাসুদুর রহমান (উডব্যাজার)সহ কাব স্কাউট ও স্কাউট এর শিক্ষার্থীরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

স্কাউটদের স্পর্শে পরিচ্ছন্ন দৌলতপুর উপজেলা পরিষদ চত্বর

আপডেট টাইম : ০২:৩২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪