ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে নজরুল জয়ন্তী উদযাপিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গোলাম মোস্তাফা মামুনের শুভেচ্ছা দৌলতপুরে আড়িয়া ইউনিয়ন যুবদলের মতবিনিময় সভা ফেভারিট পবাকে কাঁদিয়ে ফাইনালে মোহনপুর, রায়হানকে কাঁধে নিয়ে চ্যাম্পিয়নের উল্লাস মান্দায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই এর অভিযোগে ৩ প্রতারক আটক সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন ভেড়ামারায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ধরমপুরে জমকালো আয়োজনে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্ণামেন্টে চারঘাটের আক্রমণ ঠেকিয়ে পুঠিয়ার জয় কুষ্টিয়ায় এডুকেয়ারে স্কাউট ইউনিট পরিদর্শন, চারা বিতরণ

স্ত্রীর প্রসবের খরচের কথা বলে ধার নেওয়া টাকা ফেরত না দেওয়ার অভিযোগ, বাড়ি ছেড়েছেন সাঈদ মোল্লা

ডেইলি নিউজ বাংলা ডেস্ক:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের তালবাড়িয়া মোল্লাপাড়া গ্রামের গরিব মোল্লার ছেলে সাঈদ মোল্লার বিরুদ্ধে স্ত্রীর প্রসবের খরচের কথা বলে ধার নেওয়া টাকা পরিশোধ না করার অভিযোগ উঠেছে।

অভিযোগকারী জানান, প্রায় নয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মোছা. নাজনিন খাতুনকে প্রসব ব্যথা উঠলে হাসপাতালে ভর্তি করা হয়। ওই সময় সাঈদ মোল্লা ফোন করে জরুরি ভিত্তিতে ১৫ হাজার টাকা প্রয়োজন বলে জানান। তিনি আশ্বাস দেন, পরদিন সকালে তাঁর বাবা ছাগল বিক্রি করে ধার করা টাকা পরিশোধ করবেন।

অভিযোগকারী আরও বলেন, প্রথমে টাকা দিতে অনিচ্ছুক থাকলেও সাঈদ মোল্লার অনুরোধে বিকাশের মাধ্যমে ১৩ হাজার টাকা পাঠান। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই টাকা ফেরত পাননি বলে দাবি করেন তিনি।

স্থানীয় কয়েকজনের ভাষ্য অনুযায়ী, একই ধরনের অভিযোগে আরও কয়েকজন পাওনাদার সাঈদ মোল্লার খোঁজ করছেন। অভিযোগ রয়েছে, পাওনা টাকা পরিশোধ করতে না পেরে তিনি বাড়ি ছেড়ে চলে গেছেন। এছাড়া তাঁর পরিবারের সদস্যরাও এ দায়ভার নিতে রাজি হননি বলে অভিযোগকারীরা দাবি করেছেন।

তবে এ বিষয়ে সাঈদ মোল্লা বা তাঁর পরিবারের লোকজন বলেন পারলে সাঈদকে ধরে টাকা আদায় করেনিও

Tag :
জনপ্রিয় সংবাদ

নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে নজরুল জয়ন্তী উদযাপিত

স্ত্রীর প্রসবের খরচের কথা বলে ধার নেওয়া টাকা ফেরত না দেওয়ার অভিযোগ, বাড়ি ছেড়েছেন সাঈদ মোল্লা

আপডেট টাইম : ০৭:৪৯:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬