ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নওগাঁ সীমান্তে নারী পুরুষ শিশুসহ ১৭জনকে পুশইনের চেষ্টা কঠোর অবস্থানে বিজিবি তানোরে বিদ্যুৎস্পস্ট হয়ে ৯ প্রাণের মৃত্যু,দায় নিবে কে ভেড়ামারা হাসপাতালে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন, বেসরকারি অ্যাম্বুলেন্স সিন্ডিকেট নিয়ে ক্ষোভ তানোরে গ্রাম আদালত বিষয়ক র‍্যালি, ভিডিও চিত্র প্রদর্শন ও  সচেতনতামূলক ক্যাম্পেইন নওগাঁ ডিসি এসপি সেজে প্রতারণার অভিযোগে এক প্রতারক গ্রেফতার  ভোক্তা অধিকারের অভিযান দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওগাঁয় ভরা মৌসুমে নষ্ট হয় ৩০০ কোটি টাকার আম,চাষিদের শিল্পায়নের দাবি  তানোরে যুবককে হাতুড়িপেটা করে নালায় নিক্ষেপ অবৈধভাবে মাটি কাটায় ৪ জন আটক ও ২টি ট্র‍াক্টর জব্দ-২ তানোরে ভুল চিকিৎসায় গরুর মৃত্যু দায় নিবে কে

১৫ আগস্ট সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার নির্দেশ

কাজি মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার : ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিনটি ঘিরে সারাদেশে আয়োজিত সব অনুষ্ঠানে নিশ্চিদ্র ও সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড.বেনজীর আহমেদ।
পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় আইজিপি ছাড়াও সব পুলিশ ইউনিটের প্রধান,সব মেট্রোপলিটন,রেঞ্জ ও জেলার পুলিশ সুপাররা যুক্ত ছিলেন।
আইজিপি বলেন,জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী,অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি ও কূটনীতিকদের যাতায়াতে এবং অনুষ্ঠানস্থলের সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে। জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে কেউ যেন কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন গুজব ছড়াতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি দিতে হবে।
তিনি বলেন,জঙ্গি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য এবং অন্যান্য সন্ত্রাসীদের সম্পর্কে গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে পর্যাপ্ত সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে হবে।
আইজিপি জাতীয় শোক দিবসের অনুষ্ঠান চলাকালে পুলিশি টহল জোরদার এবং বিট পুলিশ কর্মকর্তাদের নিজ নিজ অধিক্ষেত্রে সরব উপস্থিতি ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেন। এ উপলক্ষে স্থানীয় প্রশাসন,জনপ্রতিনিধি ও আয়োজকদের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ের নির্দেশনাও দেন তিনি।
জাতীয় শোক দিবসে গণভোজে খাবার বিতরণকালে বিট পুলিশ কর্মকর্তাদের উপস্থিত থাকার নির্দেশ দেন আইজিপি। সভায় অতিরিক্ত আইজিপি (অ্যাডমিনিস্ট্রেশন) ড.মো.মইনুর রহমান চৌধুরী,অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এম খুরশীদ হোসেন,ডিআইজি (অপারেশনস) মো.হায়দার আলী খান এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Tag :
জনপ্রিয় সংবাদ

নওগাঁ সীমান্তে নারী পুরুষ শিশুসহ ১৭জনকে পুশইনের চেষ্টা কঠোর অবস্থানে বিজিবি

১৫ আগস্ট সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার নির্দেশ

আপডেট টাইম : ০৭:৫৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২