ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শীতের বাজারে লাল শাকের কদর বেড়েছে: ১০ টাকার শাকে লুকিয়ে আছে সুস্থ থাকার রহস্য হিজরার ঝুলন্ত ম*র*দেহ উদ্ধার পরিবার লা*শ নিতে অস্বীকৃতি, বাঘায় নকল ওষুধের কারখানায় অভিযান, এক লাখ টাকা জরিমানা ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে খলিসাকুন্ডি ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা ছাতারপাড়াতে প্রধানমন্ত্রী গোল্ডকাপ:টাইব্রেকারের রোমাঞ্চকর লড়াইয়ে নওদাআজমপুরকে হারিয়ে গাছেরদাইড় ফুটবল একাদশের দুর্দান্ত জয়। স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন কুষ্টিয়ার ১১৭ সদস্যের নতুন কমিটি অনুমোদন শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবির চতুর্থ দিন, অফিস সাধারণ ছুটি, গ্রেফতার হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা ভেড়ামারায় নদীভাঙন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৫০ পানচাষীকে বিনামূল্যে চাল বিতরণ সবুজকলি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নাটোরের বড়াইগ্রামে নাটকীয় কায়দায় মাছের ট্রাক ছিনতায় আটক ৪

রাজশাহী ব্যুরোঃ নাটোরের বড়াইগ্রামে মাছসহ ট্রাক লুটের ঘটনায় শফিকুল ইসলাম নামের এক ট্রাক মালিক সহ ৪ জনকে আটক করেছে বড়াইগ্রাম থানা পুলিশ। পরে ট্রাক মালিক শফিকুলকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করলে, আদালত ৩দিনের রিমান্ড মঞ্জুর করেছে। রোববার(১৯ ডিসেম্বর) দুপুরে নাটোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই রিমান্ড মঞ্জুর করেন।

আদালত ও ঘটনা সূত্রে জানাযায়, গত ১৩ই ডিসেম্বর চাঁপাই-নবাবগঞ্জের শিবগঞ্জ থেকে মাছ ব্যবসায়ী আব্দুর রাকিবের ম্যানেজার আব্দুর রহমান রুই, কাতল, মৃগেলসহ বিভিন্ন কার্প জাতীয় প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকার মাছ ঢাকায় পাঠানোর উদ্দেশ্যে মুটোফোনে আসামী শফিকুলের ট্রাক ভাড়া করেন।

পরে রাত ৯টার দিকে ট্রাকটি নাটোরের বড়াইগ্রামের রাথুরিয়া নামক স্থানে পৌঁছালে মোটর সাইকেল যোগে দুই জন এসে মাছবাহী ঐ ট্রাকের গতিরোধ করে অস্ত্র ঠেকিয়ে ড্রাইভার ও ম্যানেজার আব্দুর রহমানকে বেধে ফেলে।

তারপর তাদের সড়কের পাশে ফেলে ট্রাকটি নিয়ে চলে যায়। এ ঘটনায় মাছ ব্যবসায়ী পরের দিন ঘটনা জেনে (১৪ ডিসেম্বর) নাটোর বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় গত ১৫ই ডিসেম্বর রাজশাহীর দূর্গাপুরের বিভিন্ন স্থান থেকে ট্রাক মালিক শফিকুল ইসলাম সহ তার সহযোগি রোহান, মাসুদ মন্ডল ও নুর ইসলামকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

থানাসূত্রে জানা গেছে, আসামী শফিকুল ইসলামের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার আমগাছী গ্রামে। শফিকুলের বাবার নাম মোঃ মসলেম উদ্দিন (সাইকেল মেকার)। এই ছিনতায়ের ঘটনাটি ট্রাক মালিক শফিকুলের পরিকল্পনায় করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

শীতের বাজারে লাল শাকের কদর বেড়েছে: ১০ টাকার শাকে লুকিয়ে আছে সুস্থ থাকার রহস্য

নাটোরের বড়াইগ্রামে নাটকীয় কায়দায় মাছের ট্রাক ছিনতায় আটক ৪

আপডেট টাইম : ০৬:২৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১