ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

লক্ষ্মীপুর জেলাতে ডিজিটাল সেন্টারের শ্রেষ্ঠ উদ্যোক্তা মিজান

সোহেল হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারের শ্রেষ্ঠ উদ্যোক্ত মিজান উদ্দিন নির্বাচিত হয়েছেন। তিনি সদর উপজেলার চরশাহী ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা। মঙ্গলবার (০৪ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দ তার হাতে শ্রেষ্ঠত্বের সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তি ও মাসব্যাপী আয়োজিত ডিজিটাল বাংলাদেশ ই-সেবা ক্যাম্পেইন অনুষ্ঠানে মিজানকে শ্রেষ্ঠ উদ্যোক্তা নির্বাচিত করা হয়। মিজান লক্ষ্মীপুর জেলা ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের সভাপতি।

এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহের নিগার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন। শ্রেষ্ঠ উদ্যোক্তা হয়ে মিজান বলেন, ২০১০ইং সাল থেকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করি।

প্রতিকূলতা কাটিয়ে এটিকে বাস্তবে রুপান্তর করতে এটুআই প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো অগ্রণী ভূমিকা পালন করছে। আমাকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

লক্ষ্মীপুর জেলাতে ডিজিটাল সেন্টারের শ্রেষ্ঠ উদ্যোক্তা মিজান

আপডেট টাইম : ০৬:৩৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২