ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু

মণিরামপুরে নিষিদ্ধ পলিথিন ভর্তি পিকআপসহ আটক-২

মণিরামপুর প্রতিনিধি: মনিরামপুরের মোলামমিয়ার বটতলা নামক এলাকা থেকে অভিযান চালিয়ে পিকআপ ভর্তি নিষিদ্ধ পলিথিনসহ ২ জনকে আটক করেছেন ডিবি পুলিশের একটি টিম। শনিবার সকাল সাড়ে ৭ দিকে তাদের আটক করা হয়।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের একটি টিম যশোর-চুকনগর আঞ্চলিক মহাসড়কের মনিরামপুর মোলাম মিয়ার বটতলা নামক স্থানে অভিযান চালিয়ে পিকআপসহ নিষিদ্ধ পলিথিন ও ২ জনকে আটক করে। উদ্ধার পলিথিনের ওজন ৪৯৫ কেজি বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতরা হলেন, মণিরামপুরের পাড়দিয়া গস্খামের শহিদুল ইসলামের
পুত্র ইসমাইল হোসেন ও শেখপাড়া খানপুর গ্রামের নূর ইসলামের পুত্র রিয়াদ হোসেন। এ ঘটনায় শনিবার বিকেলে ডিবির উপপরিদর্শক (এসআই) সামনুর মোল্লা সোহান বাদী হয়ে মণিরামপুর থানায় মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে সাতটার দিকে কয়েকটি বস্তায় পলিথিন ভর্তি করে পিকআপে বোঝাই দিয়ে দু’জন মণিরামপুরের দিকে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মোলাম মিয়ার বটতলা নামক স্থানে জনৈক হাশেম আলী গাজীর বাড়ির সামনে আসলে ডিবির একটি দল পিকআপটি ধরে ফেলে।

এসময় তাঁরা দুজনকে আটক করে। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি এ ঘটনার সত্যতা স্বীকার করেন এবং ডিবি বাদী হয়ে মামলা করেছেন বলে জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন

মণিরামপুরে নিষিদ্ধ পলিথিন ভর্তি পিকআপসহ আটক-২

আপডেট টাইম : ০৭:৫০:১৫ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২