ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গাইবান্ধায় জেলা আ.লীগের সভাপতি ও দপ্তর সম্পাদক গ্রেপ্তার ভেড়ামারায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধে অভিযান, জব্দ ৪টি ব্যাটারি কুষ্টিয়া দৌলতপুরে জনগণের সাথে মতবিনিময়েই এগিয়ে কামরুল মোল্লা বাঘায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে কারসাজির অভিযোগ, ৩০ কেজির স্থলে দেওয়া হচ্ছে ২৪-২৫ কেজি ডিমলায় ফসলে অনিয়ন্ত্রিত কীটনাশক ব্যবহারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বাঘায় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, পান দোকানি আটক সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি: বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরামের “সফল সংগঠক” পদক পেলেন কাজী মোস্তফা রুমি নাগরপুরে শহীদ ক্যাডেট স্কুলের বার্ষিক ক্লাস পার্টি অনুষ্ঠিত গাজীপুরে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন রাস্তার উদ্বোধন করলেন সিটির প্রশাসক শওকত হোসেন সরকার। তানোরে আওয়ামী লীগ নেতাকে ছাড়ানোর অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

গাংনীতে ডিবি’র অভিযানে ১ কেজি গাঁজাসহ রিপন আটক

মোঃ কামাল হোসেন খাঁন মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজাসহ রিপন আলী (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে।
আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি), বিকেল ৩ টার দিকে মেহেরপুর জেলার গাংনী উপজেলার মাইলমারী স্কুলপাড়া এলাকা থেকে রিপনক কে আটক করা হয়।

আটককৃত রিপন উপজেলার লক্ষ্ণিনারায়ণপুর গ্রামের হারেজ উদ্দীনের ছেলে। মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র এস আই অজয় কুমার কুন্ডু জানান, মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র এস আই অজয় কুমার কুন্ডু’র নেতৃত্বে এস আই সুলতান মাহমুদসহ সঙ্গীয় সদস্যরা মাইলমারী স্কুলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।

এসময় রিপন কে আটক পূর্বক তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করেন। এ ঘটনায় গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উল্লেখ্য, মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি একের পর এক মাদক কারবারিদের আটক করছে। এ ক্ষেত্রে এস আই অজয় কুমার কুন্ডু অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছেন। এভাবে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকলে মেহেরপুর জেলাকে মাদকমুক্ত করা সম্ভব হবে বলে সচেতন মহল মনে করছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

গাইবান্ধায় জেলা আ.লীগের সভাপতি ও দপ্তর সম্পাদক গ্রেপ্তার

গাংনীতে ডিবি’র অভিযানে ১ কেজি গাঁজাসহ রিপন আটক

আপডেট টাইম : ০৫:০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২