ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় পাবনা-কুষ্টিয়া মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১ ‎ ভেড়ামারায় বিএনপি ও অঙ্গসংগঠনের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিশাল মোটরসাইকেল শোডাউন রাজশাহী প্রেসক্লাব সাধারণ সম্পাদককে ঘিরে ষড়যন্ত্র, কল রেকর্ড কাটছাট করে অপপ্রচার! ‎ ‎অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি: ভেড়ামারায় ‘পাবনা সুইটস’কে ৩০ হাজার টাকা জরিমানা ‎ভেড়ামারায় বিএনপির পার্টি অফিস ভাঙচুর ‎ সাবেক মেম্বারকে প্রাণনাশের হুমকি টাকা ছিনতাই ‎ তানোর স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ  ভেড়ামারায় ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা সিলেটের জেলাপ্রশাসক সারওয়ার আরম প্রত্যাহার, শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ খুশি

বরিশালে স্কুলছাত্র খুন

ফাইল ছবি

বরিশাল নগরীর রূপাতলী শেরেবাংলা সড়কে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবু সালেহ (১৭) নামে এক স্কুলছাত্রকে হত্যা করা হয়েছে।
রোববার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আবু সালেহ নগরীর নূরিয়া স্কুলের এসএসসি পরীক্ষার্থী এবং শেরেবাংলা সড়কের বাসিন্দা লিটন মৃধার ছেলে। হামলাকারী হৃদয় (১৮) একই এলাকার মো. আতাউর রহমানের ছেলে ।

প্রত্যক্ষদর্শী সবুজ ও রাজিব জানান, রোববার রাতে শেরেবাংলা সড়কের শুক্কুরের বন্ধ চায়ের দোকানে সামনে বসে আড্ডা দিচ্ছিল আবু সালেহ ও তার বন্ধু শান্ত। দীর্ঘ সময় তারা ওই স্থানে বসে কথা বলছিল। এ সময় সেখান দিয়ে যাচ্ছিলেন একই এলাকার সবুজ ও রাজিব। তারা আবু সালেহ ও শান্তকে বাসায় যেতে বলে। এরপর তারা নিজেরা বাসার উদ্দেশে হাঁটতে থাকেন। হঠাৎ মারধরের শব্দ সবুজ ও রাজিবের কানে আসে। তারা পেছনে ফিরে তাকিয়ে দেখতে পান সালেহ মাটিতে লুটিয়ে পড়েছে। হৃদয়ের হাতে লোহার শাবল। ঘটনাস্থলে দৌড়ে যাওয়ার আগে হৃদয় শাবল দিয়ে আরো তিন-চারটি আঘাত করে সালেহের শরীরে। তারা দুই জনে গিয়ে হৃদয়কে শাবলসহ ধরে ফেলে। এ সময় মাটিয়ে লুটিয়ে থাকা আবু সালেহকে বাঁচাতে বলে সালেহের বন্ধু শান্ত। তারা দুজন হৃদয়কে ছেড়ে দিয়ে আবু সালেহকে নিয়ে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যান। তাকে মেডিকেলে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই আবু সালেহ মৃত্যুর কোলে ঢলে পড়ে।

স্থানীয়রা জানান, প্রায় এক মাস আগে ব্যাডমিন্টন মাঠের বিদ্যুৎ লাইনের সংযোগ দেয়াকে কেন্দ্র করে আবু সালেহের সঙ্গে হৃদয়ের বাগবিতণ্ডা হয়। ওই ঘটনায় উভয়পক্ষের অভিভাবকরা মীমাংসা করে দেন। কিন্তু তাতে সন্তুষ্ট হতে পারেনি হৃদয়। ওই ঘটনার জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। তাছাড়া সিনিয়র-জুনিয়র নিয়েও তাদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) শাহ মো. আওলাদ হোসেন জানান, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে। হামলাকারীকে ধরতে পুলিশের অভিযান চলছে বলে জানান ওসি।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় পাবনা-কুষ্টিয়া মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১ ‎

বরিশালে স্কুলছাত্র খুন

আপডেট টাইম : ০৬:৪৯:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭