ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

মেহেরপুরে প্রকাশ্যে কৃষককে কুপিয়ে হত্যা: আহত-৫

মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের হোগলবাড়িয়া গ্রামের একটি মাঠে জমি দখলকে কেন্দ্র করে প্রকাশ্যে-দিবালোকে সাদেক আলী (৬৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এসময় আহত হয়েছেন নিহত সাদেক আলীর ছেলে রিমু আলী (২৪),একই পক্ষের বাদল হোসেন (৫০),ইসারুল হক (৩৫),ইদবার আলী (২৭) ও তৌহিদুল ইসলাম (৩০)।

দুই সন্তানের জনক নিহত সাদেক আলী হোগলবাড়িয়া গ্রামের মৃত আফেল উদ্দীনের ছেলে। আহতরা একই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে । এদিকে হামলাকারীরা ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে হোগলবাড়িয়া গ্রামের একটি মাঠে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। নিহত সাদেক আলীর লাশ গাংনী থানা পুলিশের একটিদল উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে নিয়েছে।

স্থানীয়রা জানান,হোগলবাড়িয়া গ্রামের একটি মাঠে বেশ কয়েক বিঘা খাসকৃত জমি দখল নিয়ে সাদেক আলী চাষাবাদ করে আসছিলেন। শুক্রবার সকালের দিকে সাদেক আলী ও তার ছেলে রিমুসহ ৬জন ওই জমির ক্ষেতে কাজ করছিলেন। এসময় একই গ্রামের মতিয়ার রহমান ও তার লোকজন তাদের উপর হামলা করেন। এক পর্যায়ে মতিয়ার রহমান ও খাইরুল ইসলামের লোকজন সাদেক আলীকে কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করেন। এসময় আহত হয় সাদেক আলীর ছেলে রিমুসহ ৫জন।

স্থানীয় কয়েকজন জানান,সাদেক আলী ও মতিয়ার রহমানের মধ্যে ওই জমি দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশের একাধিকদল ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণ আনে। লাশ উদ্ধার করা হয়েছে। হামলাকারীদের আটক করতে পুলিশ মাঠে নেমেছে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম। এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার অপু সরোয়ার,গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

মেহেরপুরে প্রকাশ্যে কৃষককে কুপিয়ে হত্যা: আহত-৫

আপডেট টাইম : ০৬:৫৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২