ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় এসআরবির অভিযানে এস্কাফসহ গ্রেপ্তার ৩ আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার নাগরপুরের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সৈয়দ নাজমুল হক তপনের ইন্তেকাল, দাফন সম্পন্ন আহসানুল হক পাঁচা মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ফার্ম রোড স্পোর্টিং একাদশ মডেল গ্রাম গঠনে তরুণদের উদ্যোগ ‘টিএফসি-ধর্মদহ’ শিক্ষা, সবুজায়ন ও ক্ষুধামুক্তির লক্ষ্যে অনন্য দৃষ্টান্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষ সমাবেশে উন্নয়নের প্রতিশ্রুতি মির্জা ফয়সালের ঝিনাইদহ নলডাঙ্গার ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অফিসে দেরিতে আসার অভিযোগ কুষ্টিয়া দৌলতপুরে ৮০ বছর বয়সেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেড়ামারায় ৫ লাখ ৭৬ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

ব্যবসায়ীদের কল্যাণে কাজ করবো আজগর আলী

কুষ্টিয়া শহরের এনএস রোড দোকান মালিক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সকল বিজয়ী নেতৃবৃন্দদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মৌবন ঢাকা-কুষ্টিয়া এ সংবধ্যনা অনুষ্ঠানের আয়োজন করে। রবিবার সন্ধ্যায় শহরের মৌবন চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দোকান মালিক কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আজগর আলী।

এসময় তিনি বলেন, ‘আওয়ামীলী যখনই সরকার গঠন করেছে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করেছে। দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটিয়েছে। তাই এই কুষ্টিয়া দোকান মালিক কল্যাণ সমিতি ব্যবসায়ীদের কল্যাণে কাজ করবে এবং একটি শক্তিশালী সংগঠন হিসেবে রুপ নেবে।

তিনি বলেন, ধর্মের সবচেয়ে বড় কাজ হলো সৎকর্ম করা। আর তাই ব্যবসা কে হালাল করেছে।তাই সৎভাবে ব্যবসা বাণিজ্য করতে সকল ব্যবসায়ীদের প্রতিও আহবান জানান তিনি। আওয়ামীলীগ সরকার ও আমি যেকোন প্রয়োজনে আপনাদের (ব্যাবসায়ীদের) পাশে আছি। ব্যবসায়ীদের যেকোন সহায়তা প্রদানে আমি প্রস্তুত। সবকিছুতে চ্যালেঞ্জ থাকবেই তা মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে।

সবাইকে নিয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। ব্যবসায়ীদের কল্যাণে কাজ করতে হবে জানিয়ে কল্যাণ সমিতির নেতৃবৃন্দকে বলেন, ছোট ব্যবসায়ীদের লোন প্রদান করে তাদের ব্যাবসাকে এগিয়ে নিতে হবে। এভাবেই ব্যবসায়ীদের পাশে থেকে বিপদে আপদে সুখে দুখে তাদের পাশে থেকে ভালো কল্যাণ সমিতি হিসেবে গড়ে তুলতে হবে। এমন একটা অনুষ্ঠানের আয়োজন করায় মৌবনের সিইও হাবিবুল আলমকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

মৌবনের সিইও হাবিবুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন দোকান মালিক কল্যাণ সমিতির উপদেষ্টা হাজী তরিকুল ইসলাম মানিক, উপদেষ্টা হাফিজুর রহমান হেলাল, আমিনুল হক সেলিম, দোকান মালিক কল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক ইনছানুর রহমান রিপন ও সাংগাঠনিক সম্পাদক মকসুদুল হক কল্লোল প্রমুখ।

পরে বিজয়ী সবাইকে মৌবনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো শেষে কেক কেটে এবং মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠানটি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৌবনের এক্সিকিউটিভ অফিসার মীর তনিমা। অনুষ্ঠানে দোকান মালিক কল্যাণ সমিতির নবনির্বচিত সকল সদস্য ও মৌবনের নির্বাহী পরিচালক সাফিনা আনজুম জনী, জেনারেল ম্যানেজার মোশাররাফুল হক বকুল, ম্যানেজার আশিকুজ্জামান রনি, অর্জন কুমার, ইমদাদ হোসেনসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় এসআরবির অভিযানে এস্কাফসহ গ্রেপ্তার ৩

ব্যবসায়ীদের কল্যাণে কাজ করবো আজগর আলী

আপডেট টাইম : ০৫:৩২:১৫ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২